এক্সপ্লোর

Corona Vaccine Update : দেশের তুলনায় কম টাকায় বিদেশে ভ্যাকসিন সরবরাহ কেন্দ্রের

আরটিআই-র উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত বিশ্বের মোট ৮৯টি দেশে ৬.৩৭ কোটি ভ্যাকসিন সরবার করা হয়েছে ভারত থেকে। যার মধ্যে ১.০৩ কোটি ডোজ দেওয়া হয়েছে ২০০ টাকা ও জিএসটি-র দরে। আর ৩.৪৪ কোটি ডোজ দেওয়া হয়েছে বাণিজ্যিক দরে।

নয়াদিল্লি : দেশে ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। তুঙ্গে হাসপাতালে বেডের অভাব থেকে অক্সিজেনের চাহিদা। এর মাঝে কিছুদিন আগেই ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সের সবাইকে করোনার টিকা দেওয়ার কাজ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-র এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার যে উত্তর দিয়েছে, তাতে প্রকাশ বিশ্বের অন্তত ৪৭ দেশকে ভারতের ভ্যাকসিনের দামের থেকে কম টাকায় টিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

তথ্য জানার অধিকারে নাগপুরের এক আইনজীবীর প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কোভ্যাক্স নীতির অধীনে সিরাম ইনস্টিটিউটের প্রত্যেক টিকা ২০০ টাকা ও জিএসটি এবং ভারত বায়োটেকের প্রত্যেকটি টিকা ২৯৫ টাকা ও জিএসটি-র দরে দেওয়া হয়েছে। আর যারপরই তৈরি হয়েছে বিতর্ক। কারণ, সিরামের পক্ষ থেকে বলা হয়েছে কেন্দ্রকে ১৫০ টাকাতে টিকা দিলেও বিভিন্ন রাজ্য সরকারকে তাদের থেকে ভ্যাকসিন কিনতে হবে ৪০০ টাকায়। প্রাইভেট হাসপাতালে ৬০০ টাকায় তারা ভ্যাকসিন বিক্রি করবে বলে জানায়। আর ভারত বায়োটেক জানায়, সরকারিতে ৬০০ টাকা ও বেসরকারিতে ১২০০ টাকায় ভ্যাকসিন দেবে তারা।

কেন্দ্রীয় সরকার আরটিআই-র উত্তরে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ১৪.৫৩ কোটিকে প্রথম বা দ্বিতীয় ডোজের করোনার টিকা দেওয়া হয়েছে। আর ১০ এপ্রিল পর্যন্ত বিশ্বের মোট ৮৯টি দেশে ৬.৩৭ কোটি ভ্যাকসিন সরবার করা হয়েছে ভারত থেকে। যার মধ্যে ১.০৩ কোটি ডোজ দেওয়া হয়েছে ২০০ টাকা ও জিএসটি-র দরে। আর ৩.৪৪ কোটি ডোজ দেওয়া হয়েছে বাণিজ্যিক দরে। বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ডমিনিকার মতো দেশে ভারতে বর্তমানে করোনা ভ্যাকসিনের যা দাম তার থেকে কম টাকায় টিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

এই পরিস্থিতিতে একদিকে ১ মে থেকে যেমন গোটা দেশে বৃহৎ পরিসরে টিকাকরণের ক্ষেত্রে ভ্যাকসিনের আকাল হতে পারে বলেই আশঙ্কা চিকিৎসকমহলে। অন্যদিকে, সাধারণ মানুষকে ভাবাচ্ছে ভ্যাকসিনের দাম। বেশ কিছু রাজ্য অবস্য ইতিমধ্যে তাদের রাজ্যের নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছে। এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও করোনা পরিস্থিতিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ভূমিকা প্রসঙ্গে দায়ের হওয়া মামলার পর্যবেক্ষণে প্রশ্ন তুলেছে ভ্যাকসিনের মূল্য নিয়ে। কেন্দ্রীয় সরকারের ভূমিকাকে কার্যত কাঠগড়ায় তুলে তাদের কাছে তারা সুষ্পষ্ট উত্তর চেয়েছে ভ্যাকসিনের মূল্যের প্রশ্নে। তার মাঝে সামনে আসা আরটিআই কেন্দ্রীয় সরকারের অস্বস্তি কিছুটা বাড়াল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
'১ কোটি টাকা দেব', ককরোচ জনতা পার্টির আন্দোলনকারীদের আইনি-আর্থিক সহায়তার ঘোষণা আইনজীবী-সাংসদের
Viral News : চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
চলন্ত ট্রেনের AC কামরায় প্রদীপ-ধূপ জ্বেলে পুজো যাত্রীর, ভাইরাল ভিডিও; রেল বলল...
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Ritabrata On Kalyan: “কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?
“কল্যাণদা আসবেন..চা-সিঙ্গাড়া খাওয়াবো ”, নিমন্ত্রণ ঋতব্রতর, তৃণমূল সাংসদকে কেন নিজের অফিসে ডাকলেন বিরোধী দলনেতা ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget