এক্সপ্লোর

PM Modi virtual meet: ‘করোনায় দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে’, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

'কিছু রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে, এর জন্য কিছু মানুষ ভ্যাকসিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

নয়াদিল্লি: ‘এখনই পদক্ষেপ না নিলে আরও বাড়বে সংক্রমণ। করোনায় দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে।’ এমনই সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে আজ রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলায় কী কী পদক্ষেপ করা হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।  

এদিন বৈঠকে মোদি বলেন, ‘মহারাষ্ট্র, পঞ্জাবের মুখ্যমন্ত্রী করোনা নিয়ে চিন্তিত। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে বাড়ছে করোনা সংক্রমণ। কিছু সেফ জোনে বাড়ছে করোনা সংক্রমণ। কিছু জায়গায় ১৫০ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। 

সবাইকে সতর্ক করে তিনি বলেন, ‘এখনই পদক্ষেপ না নিলে আরও বাড়বে সংক্রমণ। করোনায় দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে। এর জন্য ঠিক কী কী করণীয় তাও বলে দেন মোদি। 

প্রধানমন্ত্রীর মতে--

  • ‘মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।
  • আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়।
  • প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরি করতে হবে।
  • সংক্রমিতদের যত দ্রুত সম্ভব খুঁজে বার করতে হবে।
  • কিছু রাজ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে বেশি জোর দিতে হবে।
  • সব রাজ্যে আরটিপিসিআর পরীক্ষা জরুরি।

 

তিনি বলেন, একদিনে ৩০ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে। অপচয়ের জন্য কিছু মানুষ ভ্যাকসিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

প্রধানমন্ত্রী যোগ করেন, ‘আরটিপিসিআর পরীক্ষা আরও বাড়াতে হবে, নতুন সংক্রমণ রুখতে হবে। সরকারি, বেসরকারি ভ্যাকসিন কেন্দ্র বাড়াতে হবে।’

গত কয়েকদিন ধরে প্রতিদিনই দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যাও ঊর্ধ্বমুখী। 

এই পরিস্থিতিতে দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও।  

রাজ্যে ৩ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের মৃত্যু হয়েছে।
  
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৮৫৬ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লক্ষ ৯ হাজার ৮৩১।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লক্ষ ২৭ হাজার ৫৪৩ জন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget