এক্সপ্লোর

Daily COVID Update 9th March: দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের দেড়শো ছুঁইছুঁই, সংক্রমণও সাড়ে ৪ হাজার পার

Coronavirus Update : দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৬২ জন

নয়া দিল্লি : দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের দেড়শো ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণও ফের সাড়ে চার হাজার পার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৭৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ৯৯৩। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ২৯ লক্ষ ৭৫ হাজার ৮৮৩।

অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৫ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০৮।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ৩৫৫ জনের। 

এদিকে দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৬ হাজার ৯৬২ জন। দৈনিক পজিটিভির হার ০.৫১ শতাংশ। অন্যদিকে, সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬২ শতাংশ। এদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৪১৬ জনের। এনিয়ে মোট সুস্থের সংখ্যা ৪ কোটি ২৪ লক্ষ ১৩ হাজার ৫৬৬। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।  

 

Daily COVID Update 9th March: দেশে করোনায় দৈনিক মৃত্যু ফের দেড়শো ছুঁইছুঁই, সংক্রমণও সাড়ে ৪ হাজার পার

এদিকে ভারতে ফের কোভিড ঢেউয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছে, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর। 

আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। 

এর আগে কোভিড সংক্রমণের ঢেউ নিয়ে গবেষকরা যা বলে এসেছেন তা মোটামুটি মিলে গিয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্য সেই মডেল মেলেনি। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget