এক্সপ্লোর

HP Night Curfew: হিমাচলের ৪ জেলায় নাইট কার্ফু, করোনার নেগেটিভ রিপোর্ট নিয়ে তবেই প্রবেশ

কোনও হিমাচলবাসী যদি করোনার আরটিপিসিআর টেস্ট ছাড়া রাজ্যে প্রবেশ করেন, তাহলে তাঁকে নিজের বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে।

ধর্মশালা: দিল্লির পথে হেঁটে এবার লকডাউনের সিদ্ধান্ত নিল হিমাচলপ্রদেশ সরকার। করোনার সংক্রমণের বৃদ্ধির কথা মাথায় রেখে রবিবার থেকে নাইট কার্ফু জারি করা হচ্ছে হিমাচলের চারটি জেলায়। জানানো হয়েছে, আগামী ২৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত নাইট কার্ফু লাগু থাকবে। রবিবার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি বৈঠক হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

কোন কোন জেলায় নাইট কার্ফু? সরকারি সূত্রে খবর, কাঙ্গরা, উনা, সোলান এবং শিমুর এই চার জেলায় আগামী ২৭ এপ্রিল থেকে ১০ মে নাইট কার্ফু থাকবে। প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গতিবিধিতে বিধিনিষেধ থাকবে। সেই সময় জরুরি কাজ না থাকলে বাড়ি থেকে বেরনো যাবে না। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা অবশ্য ছাড় পাবেন। তবে তাঁদের বাইরে বেরলে দেখাতে হবে উপযুক্ত পরিচয়পত্র। পাশাপাশি সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে যে সমস্ত পর্যটক হিমাচল ভ্রমণে যাবেন, তাঁদের সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকা বাধ্যতামূলক। নেগেটিভ রিপোর্ট ছাড়া কাউকেই রাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছে হিমাচল সরকার।

নির্দেশিকায় জানানো হয়েছে, কোনও হিমাচলবাসী যদি করোনার আরটিপিসিআর টেস্ট ছাড়া রাজ্যে প্রবেশ করেন, তাহলে তাঁকে নিজের বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে থাকতে হবে। অর্থাৎ, যদি হিমাচলেরই কেউ ভিন রাজ্য থেকে ঘুরে আসেন, তবে তাঁকে নিজের বাড়িতে দু সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ব্যাপারে কঠোর হওয়ার কথাও জানিয়ে দিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, দিল্লিতে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গ্রাফের কথা মাথায় রেখে আজই আরও ১ সপ্তাহ লকডাউনের সময়সীমা বাড়িয়েছে কেজরীবাল সরকার। রাজধানীতে করোনা সংক্রমণ বাড়ছে। রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে জানান, আগামী ৩ মে ভোর ৫ পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকবে। পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় সংক্রমিত ও মৃতের সংখ্যা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Rath Yatra 2026 : আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুরীতে ?
আজ রথযাত্রা, টান পড়বে রথের রশিতে, নিরাপত্তা জোরদার করতে কী কী পদক্ষেপ পুরীতে ?
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget