এক্সপ্লোর

Covid-19 Update : দেশে ফের সংক্রমণ বৃদ্ধির পিছনে কি নতুন ভ্যারিয়েন্ট ? কী বলছেন কোভিড প্যানেলের প্রধান ?

Corona Virus Updates : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন

নয়া দিল্লি : নতুন করে ফের সংক্রমণ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টাতেই দেশেই করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও ভ্যারিয়েন্ট (Variant) থাবা বসাল ? যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কের কারণ নেই। নতুন কোনও ভ্যারিয়েন্টের হদিশ মেলেনি। তাছাড়া সংক্রমণের যে বাড়বাড়ন্ত তা কয়েকটি নির্দিষ্ট জেলাতেই দেখা গেছে।

তাঁদের বক্তব্য, কোভিড-উপযুক্ত আচরণ না মেনে চলা, বুস্টার ডোজের বিষয়ে মানুষের মধ্যে উদাসীনতা- ইত্যাদি কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । কেরলের সাতটি ও মিজোরামের পাঁচটি জেলা-সহ মোটি ১৭টি জেলায় সাপ্তাহিক কোভিড পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি। কেরলের সাতটি-সহ দেশের মোট ২৪টি জেলায় কোভিড পজিটিভিটির হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। সরকারি আধিকারিক সূত্রের এমনই খবর।

আরও পড়ুন ; আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা? দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই

ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশনের চেয়ারম্যান এন কে আরোরা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আমরা চিন্তা করার মতো নতুন কোনও ভ্যারিয়েন্টের হদিশ পাইনি। ভারতে এখন BA.2 ছাড়াও BA.4 এবং BA.5 রয়েছে, যেগুলির অন্যান্য ওমিক্রন প্রজাতির তুলনায় কিছুটা বেশি সংক্রমণাত্মক। আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে মনে রাখতে হবে যে কোভিড রয়েছে এবং আমাদের কোভিড-উপযুক্ত আচরণ মেনে চলতে হবে। বিশেষত, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে হবে এবং মাস্ককে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে।

দেশে কোভিড সংক্রমণের পরিসংখ্যান-

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৭ হাজার ৮৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪৬ লক্ষ ৭০ হাজার ৭১৪।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget