এক্সপ্লোর

Omicron Case in Delhi : নেই উপসর্গ, তবে শরীর দুর্বল হয়ে পড়ছে দিল্লির দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের

Omicron patient of Delhi : গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছিল...

নয়া দিল্লি : দিল্লিতে ওমিক্রন(Omicron) আক্রান্ত দ্বিতীয় ব্যক্তির কোনও উপসর্গ নেই। তবে, শরীরে রয়েছে দুর্বলতা। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতাল সূত্রের এই খবর প্রকাশ করেছে এএনআই।

দিল্লিতে(Omicron patient of Delhi) এই হাসপাতালেই ওমিক্রন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, এখানে ওমিক্রন আক্রান্ত সন্দেহে ৪৬ জনকে ভর্তি করা হয়। তার মধ্যে ইতিমধ্যেই ৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনও বাকি ৩৮ জনের চিকিৎসা চলছে। এই ৩৮ জনের মধ্যে ২৫ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে দুই জনের শরীরে রয়েছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। 

গত রবিবার প্রথম দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। তানজানিয়া থেকে দিল্লিতে ফেরা ৩৭ বছরের ওই ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ হয়ে গিয়েছিল। রাঁচির বাসিন্দা ওই ব্যক্তি তানজানিয়া থেকে দোহা হয়ে দিল্লি পৌঁছান। 

আরও পড়ুন ; মহারাষ্ট্রে ওমিক্রন দাপট, আজ থেকে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা

এরপর আজ জিম্বাবোয়ে ফেরত ৩৫ বছরের এক ব্যক্তির শরীরেও ওমিক্রনের হদিশ মেলে। এর জেরে দিল্লিতে নতুন এই ভ্যারিয়ন্টে আক্রান্ত দুই জনকে পাওয়া গেল। এই ব্যক্তি শুধু জিম্বাবোয়েই নয়, দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন বলে ট্রাভেল হিস্ট্রিতে জানা গেছে। সূত্রের খবর, তাঁরও ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। তবে, কোনও উপসর্গ নেই। শুধু দুর্বল রয়েছেন।

এদিকে মহারাষ্ট্রে (Maharastra) দেড় বছরের শিশু-সহ নতুন করে আক্রান্ত ৭ জন। এ নিয়ে ১৭ জনের শরীরে মিলল করোনার (Corona) বিপজ্জনক ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতিতে আজ ও কাল মুম্বইয়ে (Mumbai) বড় ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা, ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। 

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক  জানিয়েছিল, ভারতের পাঁচটি রাজ্যে মোট ২৬ টি ওমিক্রন কেস ধরা পড়েছে। ৯ টি রাজস্থানে, ৩ টি গুজরাটে, ১১ টি মহারাষ্ট্রে, ২ টি কর্ণাটকে এবং ১টি ওমিক্রন সংক্রমণের ঘটনা ধরা পড়েছে দিল্লিতে। তারপরই মহারাষ্ট্র থেকে শুক্রবার আরও ৬ টি নতুন ওমিক্রন সংক্রমণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এর পাশাপাশি দিল্লিতেও আরও এক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের হদিশ মেলে। সব মিলিয়ে সারা দেশে সংখ্যাটা দাঁড়াল ৩৩-এ।  

সেরা শিরোনাম

Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget