এক্সপ্লোর

Cyclone Biparjoy: আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়, তাণ্ডবলীলা চলবে মাঝরাত পর্যন্ত, জানিয়েছে মৌসম ভবন

Cyclone Biparjoy: ২০২১ সালে গুজরাতে আছড়ে পড়েছিল Tauktae। তার দু'বছরের মাথায় এবার গুজরাত উপকূলে তাণ্ডবলীলা চালাতে হাজির অতি সক্রিয় ঘূর্ণিঝড় বিপর্যয়। 

Cyclone Biparjoy: গুজরাত উপকূলে (Gujrat Coast) আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy)। । মৌসম ভবন জানিয়েছে, ল্যান্ডফল (Landfall) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং তা চলবে মাঝরাত পর্যন্ত। ভারী বৃষ্টি শুরু হয়েছে গুজরাতের কচ্ছ এবং সৌরাষ্ট্র উপকূলে। বইছে তীব্র ঝোড়ো হাওয়া। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় যে গুজরাত উপকূলে ধ্বংসলীলা চালাবে সেই প্রসঙ্গে আগেই সতর্ক করেছিল আবহাওয়া দফতর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩০মিনিট নাগাদ গুজরাত উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ল্যান্ডফলের সময় হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। মৌসম ভবন জানিয়েছে, যত স্থলভাগের দিকে ঘূর্ণিঝড় অগ্রসর হবে ততই বাড়বে হাওয়ার গতিবেগ। ঘণ্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ২০২১ সালে গুজরাতে আছড়ে পড়েছিল Tauktae। তার দু'বছরের মাথায় এবার গুজরাত উপকূলে তাণ্ডবলীলা চালাতে হাজির অতি সক্রিয় ঘূর্ণিঝড় বিপর্যয়। 

ইতিমধ্যেই গুজরাত উপকূলে ঘূর্ণিঝড় বিপর্যয়ের জেরে তীব্র বেগে হাওয়া বইছে। সেই সঙ্গে চলছে বৃষ্টি। প্রভূত সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। আইএমডি জানিয়েছে, দ্বারকা থেকে ১১০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। অন্যদিকে জাখাউ বন্দর থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে এই ঘূর্ণিঝড়। গুজরাতের মাণ্ডবী এবং পাকিস্তানের করাচির মধ্যে প্রায় ৩২৫ কিলোমিটার বিস্তৃত রয়েছে উপকূল। এই গোটা এলাকা জুড়েই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। 

ভারতের ভূখণ্ডে শুধু গুজরাত নয়, ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব পড়বে রাজস্থানের দক্ষিণভাগেও। এমনটাই জানিয়েছেন এনডিআরএফ-এর আইজি নরেন্দ্র সিং বুন্দেলা। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত জানিয়েছেন সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৈরি রয়েছে রাজ্য। গুজরাতের রাজ্যে দ্বারকাতেও মারাত্মক প্রভাব পড়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের। উপড়ে গিয়েছে গাছ। ভেঙে পড়েছে হোর্ডিং। দ্বারকাতেও চলছে প্রবল ঝড়বৃষ্টি। 

১৬ জুন পর্যন্ত গুজরাতে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় পরিস্থিতির উপর কড়া নজর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ঘূর্ণিঝড়ের কারণে যাতে কোনওরকম প্রাণহানি না হয় তার জন্য আগেভাগেই সতর্ক প্রশাসন। নীচু এলাকা থেকে প্রায় ১ লক্ষ বাসিন্দাকে সরানো হয়েছে। নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় বিপযর্য়ের প্রভাবে মুম্বইয়ের সমুদ্রও বিক্ষুব্ধ। প্রবল জলোচ্ছ্বাস দেখা গিয়েছে সেখানে। শুধু বিপর্যয় নয়। একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ভারতের একাধিক উপকূলে। প্রতিবছরই কোনও না কোনও ঘূর্ণিঝড়ের ভ্রুকূটি দেখা যায় পূর্ব বা পশ্চিম উপকূলে। মূলত বঙ্গোপসাগরেরই একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেওরোলজির তরফে একটি রিপোর্টে জানা যায় আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে তুলনায় বেশি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। আরব সাগর তুলনায় অনেকটাই শান্ত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই ছবিটাও বদলে গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ক্রমশ বাড়ছে। একই চিত্র আরব সাগরেরও। ফলে এখন এখানেও প্রায়শই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। 

আরও পড়ূন- উজ্জ্বল ত্বকের রহস্য লুকিয়ে রয়েছে ভিটামিন কে-এর মধ্যে, কী কী খাবার খেতে পারেন?

সেরা শিরোনাম

Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget