এক্সপ্লোর

Andhra Pradesh:  মৃত ঘোষিত হওয়ার ২ সপ্তাহ পর সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৭৫-বছরের করোনা-আক্রান্ত বৃদ্ধা

পরিবারের সদস্যরা 'দেহ' নিয়ে শেষকৃত্য়ও সম্পন্ন করে ফেলেছিল!!!

হায়দরাবাদ:  কোভিড আক্রান্ত হওয়ার পর বৃদ্ধাকে হাসপাতাল মৃত ঘোষণা করে। পরিবারের সদস্যরা দেহ নিয়ে শেষকৃত্য়ও সম্পন্ন করে। ক'দিন পর হেঁটেই বাড়ি ফিরলেন সেই 'মৃত' বৃদ্ধা। এমন ঘটনাই ঘটেছে অন্ধ্রপ্রদেশে।

খবরে প্রকাশ, ৭৫ বছরের মুত্যালা গিরিজাম্মা কোভিড আক্রান্ত হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে, একদিন হাসপাতাল থেকে বলা হয় বৃদ্ধি মারা গেছেন। সেই কথা বিশ্বাস করে, হাসপাতালের মর্গ থেকে দেহ নিয়ে গিয়ে সৎকারও করে পরিবার। 

কিন্তু, বুধবার, বাড়ি ফেরেন গিরিজাম্মা। তাঁকে দেখে স্বভাবত সকলেই চমকে যান। ভিড় জমে যায় বৃদ্ধাকে দেখতে। ছুটে আসেন সকলে। 

গতমাসে করোনায় আক্রান্ত হন গিরিজাম্মা। ১৫ তারিখ তাঁকে মৃত ঘোষণা করে হাসপাতাল। সেদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন করে পরিবার। প্রায় দু'সপ্তাহ পর বুধবার, কৃষ্ণা জেলার জগ্গাইপেটের বাড়িতে ফেরেন গিরিজাম্মা। 

পরিবার জানিয়েছে, গত ১২ মে বিজয়ওয়াড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয় গিরিজাম্মাকে। কোভিডে আক্রান্ত ছিলেন তিনি। পরের দিন হাসপাতালে গিয়ে দেখাও করছিলেন স্বামী গড্ডাইয়া। কিন্তু, ১৫ তারিখ হাসপাতালের তরফে জানানো হয়, মারা গিয়েছেন গিরিজাম্মা। 

বৃদ্ধা ভাইপো নাগু জানান, মর্গে হাসপাতালের এক কর্মী গড্ডাইয়াকে বলেন, স্ত্রীর দেহ খুঁজে নিতে। সেই মতো, গিরিজাম্মার মতো দেখতে একজনকে সনাক্ত করেন গড্ডাইয়া। হাসপাতাল সেই অনুযায়ী মৃত্যু শংসাপত্র দিয়ে ছেড়ে দেয়। 

এরপর, পরিবারের সদস্যরা সেদিনই গিরিজাম্মার শেষকৃত্য সম্পন্ন করে। গত ২৩ তারিখ গিরিজাম্মার ছেলে রমেশও কোভিডে মারা যান। মঙ্গলবার, দুজনের জন্যই এক প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল। 

এদিকে, চিকিৎসায় সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে বুধবার ছাড়া পেয়ে বাড়ি ফেরেন গিরিজাম্মা। বাড়িতে সকলেই তাঁকে মৃত বলে মনে নিয়েছিল। অন্যদিকে, বাড়ি থেকে কেউ নিতে না আসায় নিজেই ফেরেন বৃদ্ধা। 

তাঁকে দেখে সকলেই স্তম্ভিত হয়ে যান। পরিবার-পরিজন থেকে প্রতিবেশী-- সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েন। কেউ নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। 

কার দোষে এত বড় ভুল হল? প্রশ্ন নাগুর।



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
JeM Terrorist in Bardhaman: জিম থেকে পাকড়াও জইশ জঙ্গি, পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা করেছিল খাগড়াগড়ের ধাঁচে
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
BJP News : 'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
'একমাত্র বিজেপিই দেশকে প্রধানমন্ত্রী মোদির মতো...', দলত্যাগ জল্পনার মধ্যেই বড় বিবৃতি কেন্দ্রীয় নেতার...
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget