এক্সপ্লোর

Russian vaccine, Sputnik V: জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে রাশিয়ার Sputnik V, মিলল DCGI-এর ছাড়পত্র

স্পুটনিক ভি, ধরলে এখন তিনটি করোনা টিকা দেওয়া যাবে করোনা রোগীদের।

নয়াদিল্লি: সাত সকালে ভাল খবরে ঘুম ভাঙল আতঙ্কিত দেশবাসীর। এবার জরুরি ভিত্তিতে ব্যবহার করা যাবে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ভি (Sputnik V)। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drug Controller General of India) ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই চওড়া হাসি ফুটেছে দেশের চিকিৎসকদের মুখে। স্পুটনিক ভি, ধরলে এখন মোট তিনটি করোনা টিকা দেওয়া যাবে করোনা রোগীদের।

করোনাভাইরাস মোকাবিলায় রাশিয়ায় তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিল সিডিএসসিও-র সাবজেক্ট এক্সপার্ট কমিটি । কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা ভ্যাকসিন ভারতে চূড়ান্ত অনুমতি পেতে চলেছে।

হায়দরাবাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডক্টর রেড্ডিস ল্যাবরেটরি এই ভ্যাকসিন ভারতে ব্যবহারের অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ভারতে স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)-এর সঙ্গে গত বছরের সেপ্টেম্বরে হাত মিলিয়েছিল ডক্টর রেড্ডিস।

এই ভ্যাকসিনের কার্যকারিতা ৯১.৬ শতাংশ এবং ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, ভেনেজুয়েলা ও বেলারুশে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালানো হচ্ছে। স্পুটনিক ফাইভের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। 

ভারতে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। এরইমধ্যে স্পুটনিক ফাইভ টিকা  চূড়ান্ত অনুমোদন  পেলে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য মিলবে। স্পুটনিক ফাইভ ভ্যাকসিনকে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে সিডিএসসিও (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন)-এর বিশেষজ্ঞ কমিটি।। এবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)-এর তরফে আনুষ্ঠানিক ছাড়পত্র প্রয়োজন।

কিছুদিন আগেই ভারত সফরে এসে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লেভরভ জানিয়েছিলেন যে, কোভিড ১৯ প্রতিরোধক স্পুটনিক ফাইভ টিকার ৭০ কোটি ডোজ উৎপাদনের জন্য বেশ কয়েকটি চুক্তি হয়েছে। এখন সেই ভ্যাকসিন ভারতে ছাড়পত্র পেতে আর একটি মাত্র ধাপের অপেক্ষায়।

এই কোভিড ১৯ টিকা তৈরি হয়েছে  গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও রুশ প্রতিরক্ষামন্ত্রকের যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে দীর্ঘ মেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম বলে দাবি রুশ স্বাস্থ্যমন্ত্রকের। সোভিয়েত জমানার প্রথম উপগ্রহ স্পুটনিক ফাইভের নামে এই টিকার নামকরণ করা হয়েছে। 

অন্যদিকে, ভারতে করোনার দাপট অব্যাহত। দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গতি আরও বেশি। বলছেন বিশেষজ্ঞরা। আর সেই গতি অব্যাহত থাকায় নতুন করে করোনা সংক্রমিত এক লক্ষ ৬১ হাজার ৭৩৬ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮৭৯ জনের।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget