এক্সপ্লোর

Rahul Gandhi : ৫ বারে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি প্রসঙ্গে কী বললেন রাহুল ?

Enforcement Directorate : ন্যাশনাল হেরাল্ড মামলায় ৪ দিনে ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গতকাল পঞ্চমবার ইডি দফতরে যান রাহুল গান্ধী

নয়া দিল্লি : ন্যাশনাল হেরাল্ড (National Herald) মামলায় পাঁচবার জিজ্ঞাসাবাদ। গতকালই তাঁকে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু, তাতেও তাঁকে দমানো যাবে না, জানিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। আজ তিনি বলেন, "ইডি এবং এই রকম সংস্থাগুলো আমাকে প্রভাবিত করে না। এমনকী যেসব অফিসার আমাকে জিজ্ঞাসাবাদ করছিলেন, তাঁরাও বুঝে গেছেন, কংগ্রেসের কোনও নেতাকে ভয় দেখানো বা দমিয়ে রাখা যায় না।" 

ন্যাশনাল হেরাল্ড মামলায় ৪ দিনে ৪৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, গতকাল পঞ্চমবার ইডি দফতরে যান রাহুল গান্ধী। এর আগে ১৩-১৫ জুন, পরপর তিনদিন প্রায় ৩০ ঘণ্টা কংগ্রেস সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন ইডি-র অফিসাররা। গত পরশুও রাহুলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। 

আরও পড়ুন ; ' এমন শোচনীয় অবস্থা দেখিনি ', যশবন্ত সিন্হাকে খোঁচা দিয়ে ট্যুইট তথাগতর

অন্যদিকে, রাহুল গান্ধীকে হেনস্থা করতে ইডি-কে কাজে লাগানোর অভিযোগ তুলে পথে নেমেছে কংগ্রেস। দিল্লির আকবর রোডে কংগ্রেস সদর দফতরের সামনে সত্যাগ্রহ কর্মসূচি পালন করেন কংগ্রেস কর্মীরা।

প্রসঙ্গত, ওয়েইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী গত পাঁচবারে প্রায় ৫০ ঘণ্টা কাটিয়েছেন ইডি অফিসারদের কাছে। দফায় দফায় একাধিকবার তাঁরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর্থিক তছরুপ আইনে তাঁর বয়ান নথিভুক্ত করা হয়। 

সূত্রের খবর, ED’র অফিসাররা রাহুল গাঁধীর কাছে জানতে চেয়েছিলেন, ইয়ং ইন্ডিয়ান কোম্পানি তৈরির সিদ্ধান্ত কে নিয়েছিলেন ? কোম্পানি তৈরির বিষয়ে যে বৈঠক হয়েছিল, সেখানে কি রাহুল গাঁধী উপস্থিত ছিলেন ? ইয়ং ইন্ডিয়ান কোম্পানির ক’টি বৈঠকে তিনি উপস্থিত ছিলেন ? কোথায় কোথায় তাঁর সম্পত্তি রয়েছে ? বিদেশে তাঁর কোনও সম্পত্তি আছে কিনা। ইয়ং ইন্ডিয়ান কোম্পানিতে তিনি কীভাবে ডিরেক্টর হয়েছিলেন ? তিনি কীভাবে শেয়ার কিনেছিলেন ? শেয়ার কেনার জন্য টাকা দিয়ে থাকলে তা, কোন অ্যাকাউন্ট থেকে এবং কীভাবে দিয়েছিলেন ? 

সেরা শিরোনাম

Karnataka News : মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
মুখ্যমন্ত্রী শিবকুমারের বাসভবন, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক
Abhijeet Dipke : '২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
'২ বার জেলে ছিলাম, আমাকে জেলের ভয় দেখাবেন না', মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ অভিজিৎ দীপকের
Sheikh Hasina : 'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
'ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করলে...', পাকিস্তানে গিয়ে যে কথা বললেন বাংলাদেশের সংসদের অধ্যক্ষ...
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget