এক্সপ্লোর

IAS Pooja Singhal Arrested: নগদে উদ্ধার ১৯.৩১ কোটি, নয়ছয় MGNREGA-র টাকা, গ্রেফতার IAS কন্যা পূজা

ED arrests Jharkhand IAS: আর্থিক তছরুপের এই মামলায় ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব মিলিয়ে প্রায় ১৮টি জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা।

রাঁচি: ঝাড়খণ্ডের আইএএস (Jharkhand IAS Arrested) অফিসার পূজা সিঙ্ঘলকে (Pooja Singal) গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate/ED)। কেন্দ্রের ১০০ দিনের কাজের তহবিল থেকে অর্থ তছরুপের অভিযোগ রয়েছে ঝাড়খণ্ডের খনিসচিব পূজার বিরুদ্ধে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে সোমবার প্রায় ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ওই আইএএস অফিসারকে। এই মামলায় গত ৭ মে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমন কুমারকে গ্রেফতার করেছিল ইডি। 

দুর্নীতি মামলায় গ্রেফতার পূজা সিঙ্ঘল

ইডি সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে এখনও পর্যন্ত রাঁচির দু'জায়গা থেকে ১৯ কোটি ৩১ লক্ষ টাকা উদ্ধার করা গিয়েছে। এর মধ্যে পূজা এবং তাঁর পরিবারের ঘনিষ্ঠ এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তথা তাঁদের অর্থনৈতিক উপদেষ্টা সুমন কুমারকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেই শুধুমাত্র নগদে ১৭ কোটি ৫১ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। এ ছাড়াও, অন্য একটি জায়গা থএকে নগদে আরও ১ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাহাড়প্রমাণ টাকা গুনতে স্থানীয় ব্যাঙ্ক থেকে আনতে হয় টাকা গোনার যন্ত্রও।  ১০০, ২০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটের বান্ডিল থরে থরে সাজানো অবস্থায় সেই ছবি এবং ভিডিও সামনে আসে। 

ঝাড়খণ্ড সরকারের খনি এবং ভূতত্ত্ব বিভাগের সচিব পূজা। ঝাড়খণ্ডের খুঁটি জেলার ডেপুটি কমিশনারের দায়িত্ব পালনের পাশাপাশি পূর্বতন বিজেপি সরকারের কৃষি সচিব হিসেবেও কর্মরত ছিলেন। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ২০০০ ব্যাচের অফিসার পূজা। ১০০ দিনের কাজ প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। তা খতিয়ে দেখতেই সম্প্রতি পূজার বাড়ি, দফতর-সহ একাধিক জায়গায় হানা দেন ইডি-র তদন্তকারীরা।

আরও পড়ুন: Narendra Modi: আগামীকাল দ্বিতীয় গ্লোবাল কোভিড সামিটে মোদি, কী বার্তা প্রধানমন্ত্রীর?

আর্থিক তছরুপের এই মামলায় ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লি, পঞ্জাব মিলিয়ে প্রায় ১৮টি জায়গায় তল্লাশি চালান তদন্তকারীরা। রাঁচিতে একটি হাসপাতালেও তল্লা চালান ED আধিকারিকরা। এই মামলায় এর আগে ঝাড়খণ্ড সরকারে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার রাম বিনোদপ্রসাদ সিনহাকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে ২০২০-র ১৭ জুন গ্রেফতার করে ED। আর্থিক তছরুপের মামলা দায়ের হয় তাঁর বিরুদ্ধে। এ ছাড়াও ১৬টি এফআইআর এবং চার্জশিটে ধরে তদন্ত এগোয়। জানা যায়, পুজা যখন খুঁটির দায়িত্বে ছিলেন, সেই সময় সরকারি প্রকল্প থেকে নিয়মিত মোটা টাকা নিজের এবং পরিবারের অন্য সদস্যদের অ্যাকাউন্টে জমা করতেন তিনি। তাঁর ৪ কোটি ২৮ লক্ষ টাকার সম্পত্তি আগেই বাজেয়াপ্ত হয়।

পূজার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ

পূজার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যদিও এই প্রথম নয়। তদন্তে জানা গিয়েছে, রাঁচি থেকে কলকাতা, একাধিক সম্পত্তির মালকিন তিনি। কলকাতার রাজার হাটে একটি বাড়ি রয়েছে তাঁর। সেখান থেকে বছরে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে মিলে ভাড়াবাবদই ৬ লক্ষ টাকা আয় ছিল তাঁর। ২০০৮-’০৯ সালে রাঁচিতে সিভিল সার্ভিস অফিসারদের কোঅপারেটিভ সোসাইটে-তে ৭৮ হাজার বর্গফুটের একটি জমি নিজের নামে নেন পূজা রাঁচির একটি ব্যবসায়িক ভবনে ৪ হাজার ৫০০ বর্গফুটের একটি দোকানও রয়েছে তাঁর।

ওই দোকানটি দ্বিতীয় স্বামীর নামে করে রেখেছেন তিনি। সেখান থেকে ভাড়া বাবদ আয় হয় ১০ লক্ষ টাকা। এ ছাড়াও, রাঁচির অশোক নগরে দ্বিতীয় স্বামীর সঙ্গে মিলে ৮০ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনেছেন তিনি। সেখান থেকে তিন লক্ষ টাকা ভাড় পান বছরে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget