এক্সপ্লোর

Russian Oil to China: চিন যাওয়ার পথে সাগরে হঠাৎ গতিপথ বদল, ভারতের দিকে মুখ ঘোরাল রাশিয়ার তেলভর্তি জাহাজ, শনিতে এসে পৌঁছবে

Russian Oil to India: রাশিয়ার তেলের ট্যাঙ্কার ‘Aqua Titan’ এই মুহূর্তে ভারত অভিমুখে ধাবমান।

নয়াদিল্লি: যাওয়ার কথা ছিল চিন। সাগরে হঠাৎ দিক পরিবর্তন। এই মুহূর্তে ভারতের দিকে ধাবমান রাশিয়ার তেলভর্তি জাহাজ। ভারত তেলের আমদানি দ্বিগুণ করেছে। সেই চাহিদার জোগান দিতেই মাঝ সমুদ্রে গতিপথ বদল করল রাশিয়ার তেলের ট্যাঙ্কারটি। (Russian Oil to India)

রাশিয়ার তেলের ট্যাঙ্কার ‘Aqua Titan’ এই মুহূর্তে ভারত অভিমুখে ধাবমান। তেল নিয়ে চিন যাচ্ছিল জাহাজটি। কিন্তু ভারত হঠাৎ আমদানি বৃদ্ধি করায় দক্ষিণ চিন সাগরে জাহাজ রাশিয়ার ওই তেলের ট্যাঙ্কার। এ নিয়ে চিনের প্রতিক্রিয়া জানা যায়নি এখনও পর্যন্ত। ২১ মার্চ নিউ ম্যাঙ্গালোর এসে পৌঁছবে রাশিয়ার ওই তেলের ট্যাঙ্কার। (Russian Oil to China)

জানা গিয়েছে, জানুয়ারি মাসের শেষ দিকে বাল্টিক সাগর বন্দর থেকে তেল ভরা হয় ট্যাঙ্কারটিতে। তেল নিয়ে চিনের রিঝাও বন্দরে পৌঁছনোর কথা ছিল সেটির। কিন্তু তার আগেই আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হয় ইরানের। সেই আবহে ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িক ছাড় দেয় আমেরিকা। আর তাতেই মার্চের মাঝামাঝি, দক্ষিণ-পূর্ব এশিয়ার জলভাগে অভিমুখ বদল করে ট্যাঙ্কারটি। 

আমেরিকা সাময়িক ছাড়পত্র দেওয়ায় রাশিয়ার থেকে তেল আমদানি বাড়িয়েছে ভারতের শোধনাগারগুলি। ছাড়পত্র পাওয়ার পর প্রথম সপ্তাহেই রাশিয়ার থেকে ৩ কোটি ব্যারেল তেল কেনা হয়। হরমুজ প্রণালীতে বিপদ যতদিন না কাটছে, ততদিন যাতে সমস্যা না হয়, তার জন্যই তেলের আমদানি বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। 

তবে শুধু ভারতই নয়, যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনায় আরও একাধিক দেশকে সাময়িক ছাড় দিয়েছে আমেরিকা। চিন যদিও আগে থেকেই রাশিয়ার তেল কিনছিল। জাপান, দক্ষিণ কোরিয়াও এখন রাশিয়ার থেকে তেল কিনছে। ফলে তেলের দাম রাশিয়া আরও বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। আমেরিকার নিষেধাজ্ঞা থাকাকালীন যদিও তেলের দামে বড় ছাড় দিচ্ছিল তারা। 

গত কয়েক দিনে মাঝ সমুদ্রে অভিমুখ বদল করেছে কমপক্ষে সাতটি রুশ তেলের ট্যাঙ্কার। চিন যাওয়ার পথে ভারতের দিকে মুখ ঘুরিয়েছে তারা। Suezmax Zouzou  জাহাজটিও ২৫ মার্চ ভারতে এসে পৌঁছবে। ওই জাহাজে কাজাখস্তানের তেল রয়েছে। কৃষ্ণসাগর থেকে যাত্রা শুরু করে, মার্চের গোড়ার দিকে রিঝাওয়ের কাছাকাছি অভিমুখ বদল করে ট্যাঙ্কারটি। আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে এখনও যুদ্ধ চলছে ইরানের। সেই আবহে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে সর্বত্র। এই আবহে রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। আমেরিকার শুল্কশাস্তির মুখে পড়ে আগে যদিও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেওয়া হয়েছিল।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget