এক্সপ্লোর

Farm Bill: ‘বিল তৈরি হয়, বাতিল হয়, আবার ফিরেও আসতে পারে’, কৃষি আইন নিয়ে মন্তব্য সাক্ষী মহারাজের

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাক্ষী মহারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাজ্যে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা অটুট রয়েছে।

নয়াদিল্লি:  বছর ঘুরলেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা শুরু হয়েছে। গত শুক্রবার  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) তিন বিতর্কিত কৃষি বিল (Farm Laws)প্রত্যাহারের ঘোষণা করেছেন। এই ঘোষণা ঘিরেও উত্তরপ্রদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলির মধ্যে জোর চাপানউতোর শুরু হয়েছে। এরইমধ্যে সামনে এল বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের (Sakshi Maharaj) বড়সড় একটি মন্তব্য। তিনি বলেছেন, বিল আসে, আবার বাতিলও হয়। সেগুলি ফিরেও আসতে পারে, সেগুলি নতুন করে প্রণয়নও হতে পারে। 

উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে সাক্ষী মহারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। তিনি বলেছেন, রাজ্যে যোগী আদিত্যনাথের জনপ্রিয়তা অটুট রয়েছে। রাজ্যে যোগী আদিত্যনাথকে টক্কর দেওয়ার মতো কেউ নেই। 

 

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাক্ষী মহারাজ বলেছেন, কৃষি বিলের সঙ্গে উত্তরপ্রদেশের নির্বাচনের কোনও সম্পর্ক নেই। আপনারা ভালোভাবেই জানেন যে, তথকথিত কৃষকদের অশুভ জোট পাকিস্তান জিন্দাবাদ, খালিস্তান জিন্দাবাদের মতো অপবিত্র স্লোগান দিচ্ছিল। মোদিজির কাছে এবং বিজেপির কাছে দেশের স্বার্থই সর্বাগ্রে। বিল তো আসে, বাতিলও হয়। ফিরেও আসতে পারে। এতে কোনও দেরি হয় না। কিন্তু আমি মোদিজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই জন্য যে, তিনি উদার মনের পরিচয় দিয়েছেন। বিল ও দেশের মধ্যে তিনি দেশকে বেছে নিয়েছেন। 

সাক্ষী মহারাজ বলেছেন, যাদের অসৎ উদ্দেশ্য ছিল, মোদির সিদ্ধান্ত তাদের পক্ষে একটা ধাক্কা। আর ভোটের কথা বললে, এখানে প্রধানমন্ত্রী মোদি ও মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে কেউ টক্কর দিতে পারবে না। রাজ্য যোগীর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। 

সাক্ষী মহারাজের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে সমাজবাদী পার্টি (সপা)।  দলের আধিকারিক ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করা হয়েছে যে, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ বলছেন, কৃষি বিল ফের ফিরিয়ে আনতে পারে বিজেপি সরকার। কৃষকদের কাছে মিথ্যে ক্ষমাপ্রার্থীদের এটাই হল আসল রূপ। 

উল্লেখ্য, ৩ কৃষি আইন প্রত্যাহার করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কৃষকদের ফের মাঠে ফেরার আবেদন জানিয়েছেন তিনি। যদিও আন্দোলনকারীদের দাবি, আগে কৃষি আইন প্রত্যাহারে সিলমোহর দিক সংসদ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget