এক্সপ্লোর

Omicron Outbreak: টিকার ডবল ডোজের পরও মৃত্যু ওমিক্রন আক্রান্ত বৃদ্ধের

Omicron Update: সূত্রের খবর, গত শুক্রবার সকালে রাজস্থানের উদয়পুরে মৃত্যু হয়েছে বছর ৭৩-এর বৃদ্ধের। জানা গিয়েছে নার্সিং স্টাফ ছিলেন ওই বৃদ্ধ। এদিন উদয়পুরের MBGH হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। 

উদয়পুর: করোনা টিকার ডবল ডোজ (Covid Vaccine) নেওয়ার পরেও ওমিক্রন আক্রান্ত (Omicron) হয়েছিলেন। আর ওমিক্রনমুক্ত হওয়ার পর মৃত্যু হল রাজস্থানের (Rajasthan) বাসিন্দার। সূত্রের খবর, গত শুক্রবার সকালে রাজস্থানের উদয়পুরে (Udaipur) মৃত্যু হয়েছে বছর ৭৩-এর বৃদ্ধের। জানা গিয়েছে নার্সিং স্টাফ ছিলেন ওই বৃদ্ধ। এ দিন উদয়পুরের MBGH হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। 

এমবিজিএইচ হাসপাতালের সুপার ডাঃ আরএল সুমন জানিয়েছেন, গত ১৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করা হয় ওই রোগীকে। এ দিনই তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এ ছাড়াও শ্বাসকষ্টের সমস্যা, নিউমোনিয়ার মতো একাধিক উপসর্গও ছিল তাঁর। চিকিৎসার পর গত ২১ ডিসেম্বর তাঁর করোনার রিপোর্ট নেগেটিভ আসে। পাশাপাশি ২৫ ডিসেম্বর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে জানা যায় ওমিক্রণ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন ব্যক্তি। তবে পরপর দু-বারই করোনার রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়। 

হাসপাতালের সুপার এ প্রসঙ্গে বলেন, 'ব্যক্তির ডবল ডোজই নেওয়া ছিল। তবে এই প্রথমবারই করোনা সংক্রমিত হয়েছিলেন তিনি। পরপর দু-বার ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছিল। যদিও ব্যক্তির শ্বাসকষ্টের সমস্যা থাকায় বাইপ্যাপ মাস্ক পরানো ছিল বৃদ্ধকে। 

উদয়পুরের স্বাস্থ্য অধিকর্তা দিনেশ খারারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোভিড পরবর্তী নিউমোনিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডের মতো একাধিক কোমর্বিডিটির কারণেই তাঁর মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে হাসপাতাল সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতে ব্যক্তির শারীরিক অবস্থার অবনিতি হলে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। অক্সিজেনের মাত্রাও কমতে থাকে। শেষপর্যন্ত গত শুক্রবার সকালে মৃত্যু হয় বৃদ্ধের।

এর আগে মহারাষ্ট্রে এক ওমিক্রন আক্রান্তের মৃত্যু হয়েছিল। এটিই দেশে প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের মৃত্যু। তবে জানা গিয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তাঁর। ৫২ বছর বয়সি ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সম্প্রতি নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন মহারাষ্ট্রের ওই ব্যক্তি। পুনের পিম্পরির এক হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর দুই দিন পর বৃহস্পতিবার তাঁর জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্টে দেখা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত ছিলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
CJP Delhi Protest:
"..বিনা নির্বাচনে সেটা সম্ভব নয়", ‘ককরোচ’দের উদ্দেশে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Sachin On Student Protest: বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
বাবা বলতেন প্রতারণা কোনওভাবেই নয়, প্রশ্নপত্র ফাঁস নিয়ে ছাত্রদের পাশে দাঁড়িয়ে বার্তা সচিনের
CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget