এক্সপ্লোর

Gautam Adani Indictment: সরকারি প্রকল্পের বরাত পেতে ২০২৯ কোটি ঘুষ? ভারতের পাঁচ রাজ্যের নাম উঠে এল

Adani Group: আমেরিকার আদালতে যে অভিযোগপত্র জমা পড়েছে, তাতে বলা হয়েছে, যে ২০২৯ কোটি টাকা ঘুষবাবদ ভারতীয় আধিকারিকদের দিয়েছে আদানি গোষ্ঠী।

নয়াদিল্লি: আবারও আইনি বিপাকে শিল্পপতি গৌতম আদানি এবং তার সংস্থা Adani Group. আমেরিকার তদন্তকারী সংস্থা সরাসরি আদানি এবং তাঁর সাত সহযোগীর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণার অভিযোগ তুলেছে। ভারতে সৌরশক্তি প্রকল্পের বরাত পেতে আদানি গোষ্ঠী ভারতীয় আধিকারিকদের ঘুষ দিয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে। সবমিলিয়ে ভারতীয় আধিকারিকদের আদানিরা ২০২৯ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। অভিযোগপত্রে ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামও উঠে এসেছে। নাম রয়েছে অন্ধ্রপ্রদেশ,  ওড়িশা, তামিলনাড়ু, ছত্তীসগঢ়, জম্মু ও কাশ্মীরের। (Gautam Adani Indictment) 

আমেরিকার আদালতে যে অভিযোগপত্র জমা পড়েছে, তাতে বলা হয়েছে, যে ২০২৯ কোটি টাকা ঘুষবাবদ ভারতীয় আধিকারিকদের দিয়েছে আদানি গোষ্ঠী, তার একটি মোটা অংশ অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎ সরবরাহের বরাত পাওয়ার জন্য খরচ করা হয়েছে। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওই টাকা খরচ করা হয়। ওই সময়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় ছিলেন YSR কংগ্রেসের জগন রেড্ডি। সরাসরি বিজেপি নেতৃত্বাধীন NDA বা কংগ্রেস নেতৃত্বাধীন I.N.D.I.A জোটের শরিক না হলেও, গুরুত্বপূর্ণ বিল পাসের ক্ষেত্রে সংসদে কেন্দ্রের বিজেপি সরকারকেই সমর্থন করে YSR কংগ্রেস। একই কথা প্রযোজ্য নবীন পট্টনায়কের দলের ক্ষেত্রেও। কংগ্রেসের আমলে ছত্তীসগঢ়েও আদানিরা সরকারি প্রকল্পের বরাত পেতে ঘুষ দিয়েছে বলে যে অভিযোগ, তারও পূর্ণ তদন্তের দাবি তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। বিজেপি শাসিত হোক বা বিরোধী শাসিত, যেখান যেখান থেকে অভিযোগ এসেছে, সবগুলি খতিয়ে দেখতে হবে, দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি তুলেছেন তিনি। (Adani Group)

নবীন পট্টনায়কের আমলে ওড়িশা, DMK শাসনাধীন তামিলনাড়ু, কংগ্রেসের হাতে থাকা তদানীন্তন ছত্তীসগঢ় সরকার এবং কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা তদানীন্তন জম্মু ও কাশ্মীরের একাধিক প্রকল্পের বরাত পেতে আদানি গোষ্ঠী সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দেয় বলে অভিযোগ।

এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সৌরশক্তি উৎপাদন কেন্দ্র নিয়েই সবচেয়ে বড় অভিযোগ সামনে এসেছে। বলা হয়েছে, Adani Green Energy এবং অন্য একটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনকারী সংস্থা Solar Energy Corporation of India (SECI)-এর বরাত পায়। ঠিক হয় SECI-কে ১২ গিগাওয়াট সৌরবিদ্যুৎ প্রদান করা হবে। কিন্তু আদানি গোষ্ঠীর সঙ্গে চুক্তি হয়ে গেলেও, কোনও গ্রাহক খুঁজে পায়নি SECI. কারণ যে দামে সৌরশক্তি বিক্রির কথা বলা হয়, তাতে পোষায়নি কোনও রাজ্যের।

এর পরই আদানি গোষ্ঠী বেশ কিছু রাজ্যের আধিকারিকদের ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ বিক্রির চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু আমেরিকার যে সমস্ত ব্যাঙ্ক এবং বিনিয়োগকারীদের কাছ থেকে ওই প্রকল্পবাবদ হাজার হাজার কোটি টাকা তুলেছিল আদানি গোষ্ঠী, তাদের গোটা বিষয়টি সম্পর্কে অন্ধকারে রাখা হয়। 

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget