এক্সপ্লোর

Gujarat Wall Collapse: গুজরাতে নুন প্যাকেজিং কারখানার দেওয়াল ভেঙে মৃত ১২

Gujarat: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাতে নুন প্যাকেজিং কারখানায় মর্মান্তিক দুর্ঘটনা। দেওয়াল ভেঙে পড়ে প্রাণ হারালেন ১২ জন। আহত বেশ কয়েকজন।

মোরবি: গুজরাতের (Gujarat) মোরবি জেলায় (Morbi district) মর্মান্তিক দুর্ঘটনা। একটি নুন প্যাকেজিং কারখানার (Salt Packaging Factory) দেওয়াল ভেঙে মৃত্যু হল ১২ জন শ্রমিকের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনই জানা গিয়েছে।

শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। তিনি ট্যুইট করে জানিয়েছেন, ‘মোরবিতে দেওয়াল ভেঙে পড়ে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা হৃদয় বিদারক। এই শোকের সময় আমি শোকগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা প্রকাশ করছি। যাঁরা এই দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের যথাসম্ভব সাহায্য করছে।’

প্রধানমন্ত্রীর দফতরের আর্থিক সাহায্য

প্রধানমন্ত্রীর দফতরের (PMO) পক্ষ থেকেও এই দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল (PMNRF) থেকে আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

শোকপ্রকাশ গুজরাতের মুখ্যমন্ত্রীর

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলও (Gujarat Chief Minister Bhupendra Patel)। তিনি মোরবির জেলাশাসক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্য শুরু করার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের চার লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে মোরবি জেলার হালভাড শিল্পতালুকে সাগর সল্ট ফ্যাক্টরিতে। এ প্রসঙ্গে গুজরাতের শ্রম ও কর্মনিযুক্তি মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ব্রিজেশ মেরজা জানিয়েছেন, ‘কারখানাটির অন্তত ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আর কোনও শ্রমিক চাপা পড়ে আছে কি না, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। এখনও উদ্ধারকার্য চলছে। শোকগ্রস্ত পরিবারগুলির পাশে আছে সরকার।’

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ সরানোর জন্য বুলডোজার ব্যবহার করা হচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর জন্যও বুলডোজার কাজে লাগানো হচ্ছে। স্থানীয় জেলাশাসক জানিয়েছেন, যে সময় দুর্ঘটনা ঘটেছে, তখন নুনের বস্তায় নুন ভরার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই দেওয়াল ভেঙে পড়ে। এর ফলে অন্তত ১২ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget