এক্সপ্লোর

Gujrat : ড্রপ আউটের ৩০ বছর পর এমবিবিএস কোর্সে পুনরায় ভর্তির আবেদন, কী বলল আদালত ?

Man seeks readmission to MBBS course : ১৯৮৮ সাল। বরোদা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তখন কান্দীপ জোশি। কিন্তু, ব্যক্তিগত কারণে ড্রপ আউট হয়ে যান...

আমদাবাদ : মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অনুমতি দেওয়া যেতে পারে না। এক ব্যক্তির মামলার শুনানি চলাকালীন একথা বলল গুজরাত হাইকোর্ট (Gujrat High Court)। ওই ব্যক্তি ড্রপ আউটের তিন দশক পর পুনরায় এমবিবিএস (MBBS) কোর্সের ভর্তির আবেদন জানান। 

১৯৮৮ সাল। বরোদা মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র তখন কান্দীপ জোশি। কিন্তু, ব্যক্তিগত কারণে ড্রপ আউট হয়ে যান । তাঁরই করা মামলার শুনছিলেন বিচারপতি ভার্গব ডি কারিয়া। 

এই মুহূর্তে ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে জড়িত কান্দীপ। আদালতে আবেদন জানান, তিনি এমবিবিএসের থার্ড ইয়ারে পড়াশোনা শেষ করতে চান। যদিও ৩০ বছরের বেশি সময় অতিবাহিত। তা সত্ত্বেও একই কলেজ থেকে পরীক্ষা দিতে চান তিনি। আদালতে এই আবেদন জানান জোশির আইনজীবী।

এই মামলার শুনানি চলাকালীন আদালত জানতে চায়, জীবনের এই পর্যায়ে এসে তিনি কেন এমবিবিএস কোর্স করে "মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চান" ?

শুনানি চলাকালীন আদালতের পর্যবেক্ষণ, ধরে নেওয়া যাক কোনও নিয়ম (পুনরায় ভর্তির বিষয়ে) নেই। এমনকী তখনও আপনাকে নিজের মর্জিমতো কাজ করতে দেওয়া যায় না, বিশেষ করে যেখানে মানুষের জীবন জড়িত।

বিচারপতি জানতে চান, এটা করে তিনি কী পাবেন ? এই ৫০ বছর বয়সে আপনি কি ইন্টার্নশিপ করতে পারবেন ? সেটা সম্ভব নয়। আপনার কতজন সন্তান আছে ? এই ৫০ বছর বয়সে নিশ্চয়ই আপনার সন্তানরাও এমবিবিএস কোর্স করার বয়সে পৌঁছে গেছে। সন্তানদের সঙ্গেই কি এই কোর্সে পড়াশোনা করবেন ? 

যখন জোশির আইনজীবী জানান যে, তাঁর মক্কেল পরীক্ষায় বসার আগে থার্ড ইয়ারের কোর্স পড়তে চান। তখন আদালত জানিয়ে দেয়, এই ধরনের অনুমতি দেওয়া যাবে না।   

থার্ড ইয়ারে ভর্তির জন্য প্রথম ২০১৩ সালে কলেজের দ্বারস্থ হয়েছিলেন জোশি। কিন্তু, তাঁর আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতের দ্বারস্থ হন জোশি। সেখানেও তাঁর আবেদন বাতিল করে দেওয়া হয় ২০১৯ সালে। অবশ্য তাঁকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার দ্বারস্থ হওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছিল। কিন্তু এমসিআই-ও জানিয়ে দেয়, পড়াশোনা থামানোর পর ৫ বছর পর্যন্ত পুনরায় ভর্তির মেয়াদ থাকে। জোশির ক্ষেত্রে ২০১৩ সালে কলেজের দ্বারস্থ হওয়ার সময় যা ৩১ বছর হয়ে গিয়েছিল।    

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget