এক্সপ্লোর

Coronavirus Vaccine: করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু কতজনের, জানাল সরকার

Coronavirus Vaccine: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন,  সদ্যোজাতদের স্তনপ্রদানকারী মায়েদের ক্ষেত্রে টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের ১৩ টি ঘটনা গত ৩ ফেব্রুয়ারি সামনে এসেছিল

Coronavirus Vaccine:  কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার শুক্রবার লোকসভায় জানিয়েছেন, কোভিড-১৯ প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ১৬৭ জনের মৃত্যু হয়েছে। লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 
মন্ত্রী লোকসভাকে জানিয়েছেন যে, টিকার দুটি ডোজ নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু কেরলে ঘটেছে। ওই রাজ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এরপর মহারাষ্ট্রে ১৫ জন, পশ্চিমবঙ্গে ১৪ জন, মধ্যপ্রদেশ ও ওড়িশায় ১২ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। অন্য একটি প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য বলেছেন,  সদ্যোজাতদের স্তনপ্রদানকারী মায়েদের ক্ষেত্রে টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার প্রভাবের ১৩ টি ঘটনা গত ৩ ফেব্রুয়ারি সামনে এসেছিল, আর ওই পার্শ্বপ্রতিক্রিয়া ছিল খুবই নগন্য। 

  উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ (Covid-19) কমল, পাশাপাশি অনেকটাই কমল দৈনিক মৃত্যুও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৪ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৫৭।  
দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০৭  জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৭৭ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৫ লক্ষ ৩৬ হাজার ১৩৭ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৭ হাজার ১৭৭ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৩ দশমিক ৮৯ শতাংশ।  
পাশাপাশি বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৭ লক্ষ ৯৮ হাজার ৩৪৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪০ কোটি ৭৭ লক্ষ ৭১ হাজার ৭৪৮।গতকাল দেশে করোনা গ্রাফে খানিক স্বস্তি মিলেছিল। গতকালের হিসেবে ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় সংক্রমণ (covid 19 coronavirus cases) কমেছিল। স্বস্তি দিয়ে অনেকটাই কমেছিল দৈনিক মৃত্যুর সংখ্যাও। 
করোনা নিয়ে বেশ কিছুটা স্বস্তির পরিসংখ্য়ান গতকাল সামনে এসেছিল। রাজ্য  শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কমেছিল দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা আটশোর ওপরে থাকলেও শুক্রবার তা কমে সাতশোর ঘরে এসেছে। শুক্রবার স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে ৭৬৭ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ৯ হাজার ৭১৭ জন। গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু হয়েছে ২৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৯৬৫ জনের। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Cockroach Janta Party: ‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
‘কুৎসিত-কদাকার, বাড়ির বউ হওয়ারও যোগ্য নয়’, NEET-আন্দোলনকারীদের আক্রমণ বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের
Cockroach Janta Party : ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
ফের আন্দোলনে ককরোচ জনতা পার্টি ? এক্স হ্যান্ডেলে বড় বার্তা অভিজিৎ দীপকের...
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget