এক্সপ্লোর

India Covid: দৈনিক আক্রান্ত সাড়ে আট হাজারেরও বেশি, আশঙ্কা কোভিড-গ্রাফে

Coronavirus in India: বুলেটিন অনুযায়ী গত কয়েকদিন ধরেই টানা বেড়ে চলেছে কোভিডের দৈনিক সংক্রমণের গতি।

নয়াদিল্লি: উদ্বেগ বাড়িয়ে আরও বৃদ্ধি ভারতের দৈনিক কোভিড (Covid) গ্রাফে। ফের বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ। এবার দৈনিক আক্রান্ত পেরোল সাড়ে আট হাজার। বুলেটিন অনুযায়ী গত কয়েকদিন ধরেই টানা বেড়ে চলেছে কোভিডের দৈনিক সংক্রমণের গতি।

ফের বাড়ছে কোভিড:
ফের কোভিড (Covid) মাথাচাড়া দিচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে। ইউরোপে, চিনে (China) কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তা নিয়ে উদ্বেগে সেই দেশগুলি। এবার সংক্রমণ বাড়ানোর ছবি ধরা পড়ছে ভারতেও। তৃতীয় ঢেউয়ের পর থেকে ক্রমশ নিম্নগামী ছিল ভারতের কোভিড সংক্রমণের গ্রাফ। কিন্তু গত কয়েকদিন ধরে সেটা ফের ঊর্ধ্বমুখী। সংখ্যার বিচারে তেমন না হলেও এই গতি দেখে উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে (Central Health Ministry) প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাড়ে আট হাজারেরও বেশি। গত শুক্রবারই যা ছিল সাড়ে সাত হাজার। 

দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:

  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫৮২ জন।
  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩২৯।
  • ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৪৪ হাজার ৫১৩ জন।
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।
  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০।  এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৬১ জনের।
  • গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ৭৯১ জন।
  • ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৬৬ শতাংশে।
  • রবিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.৭১ শতাংশ।

কোভিড সংক্রণ ঠেকাতে জোরকদমে চলছে টিকাকরণ (Vaccination)। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতে এখন বুস্টার ডোজের (Booster Dose) প্রক্রিয়া চলছে। আইআইটির একটি গবেষক দলের দাবি ছিল, জুনেই ভারতে তৃতীয় ঢেউ আসতে পারে। ইদানিং ভারতে টানা সংক্রমণে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয় ঢেউ কি আসছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ইতিমধ্যেই প্রায় সবারই দুটি টিকা হয়েছে। এখন বুস্টার চলছে। পাশাপাশি নাবালকদেরও টিকাকরণ চলছে। ফলে কোভিড ঠেকানো নিয়ে আশাবাদী তাঁরা। 

আরও পড়ুন: ভোররাতে দিল্লির করোলবাগে ভয়াবহ আগুন, এলাকায় ৩৯টি ইঞ্জিন

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
App Cab Ban Demands: বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
বেসরকারি অ্যাপ ক্যাব-বাইক নিষিদ্ধ করার দাবি, দিল্লিতে ধর্নায় ট্যাক্সি ও অটোচালকরা, সরকারকে নিশানা
Cyclone Akvan : এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
এগিয়ে আসছে ঘূর্ণিঝড় 'আকভান', ভক্তদের উদ্দেশে এই আহ্বান পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের
Tamil Nadu News : তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে হারানো বিধায়ক প্রয়াত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget