এক্সপ্লোর

India Corona Update: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় মৃত ১৪

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৮৫।

নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ফের বাড়ল। দৈনিক আক্রান্তের সংখ্যা ফের তিনহাজার ছুঁইছুঁই। তবে কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৬৮৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫৮৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৫৩ হাজার ৪৩। 

গতকালের পরিসংখ্যান: গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের (Covid Patient) সংখ্যা আড়াই হাজারের পার করেছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২৮ জন। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ১২৪। 

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু (Corona Death) হয় ১৮ জনের। তার আগের দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৭।  তখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৫২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৪৪ হাজার ৮২০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ লক্ষ ৮২ হাজার ৭১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৭২ লক্ষ ২৮ হাজার ৫৮১।

মাঙ্কিপক্স: করোনা (Novel Coronavirus) থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। তথ্য বলছে, বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাই মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কেন্দ্রও। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল,  এ বার নির্দেশিকা (Monkeypox Guidelines) প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় দফতর (West Bengal Health Department)। 

অন্যদিকে চিনে (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল।

গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: Monkeypox Guidelines: কী করণীয়, কাদের উপর নজরদারি, মাঙ্কিপক্স নিয়ে জারি হল নির্দেশিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget