এক্সপ্লোর

Covishield and Covaxin Update: ভারতের কোভ্যাকসিন এবং কোভিশিল্ডকে স্বীকৃতি বিশ্বের ৯৬টি দেশের

এই দেশগুলির মধ্যে আছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া এবং সুইৎজারল্যান্ডও।

নিউ দিল্লি: ভারতে তৈরি কোভ্যাকসিন (Covaxin) এবং কোভিশিল্ডকে (Covoshield) স্বীকৃতি দিল বিশ্বের ৯৬টি দেশ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য। দুটি ডোজ নেওয়া থাকলে বাধা নেই এই দেশগুলিতে যেতে। এই দেশগুলির মধ্যে আছে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, রাশিয়া এবং সুইৎজারল্যান্ডও।

উল্লেখ্য, ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন।  যাঁরা কোভ্যাক্সিনের ২টি ডোজ নিয়ে ব্রিটেনে যাবেন, তাঁদের সে দেশে পৌঁছোনোর পর নতুন করে করোনা পরীক্ষা করাতে হবে না।  বিমানে ওঠার আগেও করোনা পরীক্ষার প্রয়োজন নেই। থাকতে হবে না আইসোলেশনেও। জানিয়েছে ব্রিটেনের সরকার। 

গত ৩ নভেম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র ছাড়পত্র পেল কোভ্যাক্সিন (Covaxin)। ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে ছাড়পত্র দিল হু (WHO)-এর টেকনিক্যাল অ্যাডভাইসারি গ্রুপ। এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই সূত্রে। যে সংস্থা স্বাধীনভাবে বিভিন্ন ভ্যাকসিনের কার্যকারিতা, গুণমান খতিয়ে দেখে ছাড়পত্র দিয়ে থাকে। ফেজ থ্রি ট্রায়ালের রিপোর্টের ভিত্তিতে যে ছাড়পত্র দিয়েছে তারা ।

দীর্ঘদিন ধরেই কোভ্যাক্সিনের (Covaxin) ছাড়পত্র আটকে থাকায় সমস্যায় পড়েছিলেন অনেক টিকা গ্রহীতাই। ভারতের প্রায় ২০ কোটি মানুষ নিয়েছেন দেশে দেশীয় প্রযুক্তিতে তৈরি কোভ্যাক্সিন। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় কোভ্যাক্সিন (Covaxin) গ্রহীতাদের বিদেশযাত্রা নিয়ে চলছিল সমস্যা । পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ছাড়পত্র না মেলায় তাদের নেওয়া ভ্যাকসিনের কার্যকারিতা ঘিরেও সন্দীহান হয়েছিলেন অনেকে ।

ভারত বায়োটেকের (Bharat Biotech) পক্ষ থেকে অবশ্য বারবার বলা হয়েছে, তাদের তৈরি কোভ্যাক্সিনের (Covaxin) কার্যকারিতা প্রায় ৭৭ শতাংশ। পাশাপাশি তা কার্যকর করোনার নতুন প্রকারভেদ ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta) বিরুদ্ধেও। কিন্তু হু-র ছাড়পত্র না পাওয়ায় সবমহলেই চলছিল অস্বস্তি। কিন্তু শেষমেশ ছাড়পত্র মেলায় সবমহলেই স্বস্তি। হু-র দক্ষিণ পূর্ব এশিয়ার ডিরেক্টর চিকিৎসক ক্ষেত্রপাল সিংহ কোভ্যাক্সিনের ছাড়পত্র প্রসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন ।

আরও পড়ুন: স্পুটনিক ভ্যাকসিনের ট্রায়াল রানে অংশ নিয়েও মিলছে না সার্টিফিকেট, জনস্বার্থ মামলা দায়ের আদালতে

সেরা শিরোনাম

I.N.D.I.A Bloc: I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A শিবিরের পাশে প্রশান্ত কিশোর? জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে ক্রমশ, তিনি বললেন…
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget