এক্সপ্লোর

Unemployment : গত ১ বছরের সর্বোচ্চ স্তরে বেকারত্বের হার, মোদিকে 'অযোগ্য প্রধানমন্ত্রী' বলে খোঁচা ডেরেকের

অর্থনীতিবিদ কৌশিক বসু ট্যুইট  করে জানিয়েছেন, ‘ভারতের বেকারত্বের হার গত ১ বছরে সর্বোচ্চ। গত মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ।'

নয়াদিল্লি : ফের দুঃসংবাদ ! গত ১ বছরের সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে দেশের বেকারত্বের ( Unemployment ) হার। পরিসংখ্যান রীতিমতো চমকে ওঠাপ মতো। ২০২২ সালের August মাসে বেকারত্বের হার  ৮.৩ শতাংশে পৌঁছেছে।

কর্মসংস্থানের হার কত
জানা গিয়েছে, দেশে কর্মসংস্থান কমতে কমতে ৩৯.৪৬ কোটিতে দাঁড়িয়েছে।  প্রায় ২০ লক্ষ কমে গিয়েছে এই দেশে নিয়োগ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি( CMIE) এই তথ্য প্রকাশ করেছে। 

অর্থনীতিবিদের ট্যুইট 
অর্থনীতিবিদ কৌশিক বসু ট্যুইট  করে জানিয়েছেন, ‘ভারতের বেকারত্বের হার গত ১ বছরে সর্বোচ্চ। গত মাসে ভারতে বেকারত্বের হার ছিল ৮.৩ শতাংশ। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির তথ্যই একথা বলছে। ‘মুদ্রাস্ফীতির হার যখন এমনিতেই উঁচু, তখন বেকারত্ব বাড়ায় কষ্ট আরও বাড়ছে। আমাদের সমস্ত নীতির অভিমুক এই দিকেই হওয়া উচিত’

 বিরোধীদের খোঁচা
খোঁচা দিতে ছাড়েননি ডেরেক’ ওব্রায়েন। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ট্যুইট করেন, ‘নরেন্দ্র মোদিকে অযোগ্য প্রধানমন্ত্রী বলার এটা আরও একটা বড় কারণ। অথবা ওঁর সহযোগী অমিত শাহকে ভারতের সবচেয়ে বড় পাপ্পু বলুন’ অর্থনীতিবিদ কৌশিক বসুর বেকারত্ব সম্পর্কে ট্যুইট উদ্ধৃত করে মন্তব্য ডেরেক’ ওব্রায়েনের । 

কংগ্রেসের প্রতিবাদ 
এর আগে জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৬.৮ শতাংশ। গত মাসে  কর্মসংস্থান ছিল ৩৯.৭ কোটি । কংগ্রেস রবিবার দিল্লির রামলীলা ময়দানে একটি বড়সড় প্রতিবাদ সভা করার ডাক দিয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং প্রয়োজনীয় জিনিসগুলিতে জিএসটি বৃদ্ধি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করবে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এবং দলের অনেক নেতা "মেহঙ্গাই পার হাল্লা বোল" সমাবেশে ভাষণ দেবেন। এতে দেশের অন্যান্য অংশ ছাড়াও দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের দলীয় কর্মীরা অংশ নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget