এক্সপ্লোর

Unreserved Coach :  হোলির আগে সুখবর, ফিরছে অসংরক্ষিত কামরা

Indian Railways takes BIG decision : এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতাহোলির আগে সুখবর।  ভারতীয় রেলওয়ে খুব শীঘ্রই অসংরক্ষিত কোচ ফিরিয়ে আনছে।  যে সব যাত্রী হোলির জন্য নিজ শহরে ফিরতে চান তাঁদের জন্য এটি একটি বড় আনন্দ সংবাদ নিঃসন্দেহে।  কোভিড  মহামারীকালে এক্সপ্রেস ট্রেনগুলিতে  অসংরক্ষিত কোচগুলির জন্য বন্ধ করার সিদ্ধান্ত হয়েছিল। এখন, অসংরক্ষিত কোচগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হল। 

সমস্ত এক্সপ্রেস ট্রেনেই ফিরছে অসংরক্ষিত কামরা। এর ফলে উপকৃত হবেন স্বল্প দূরত্বের এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। এবার থেকে কোনও ট্রেনের টিকিট কেটে যাত্রীরা সঙ্গে সঙ্গে উঠতে পারবেন। কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সব এক্সপ্রেস ট্রেনেই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 

যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। এখন আর স্টেশনে পৌঁছে জেনারেল কম্পার্টমেন্টের জন্য টিকিট পেতে যাত্রীদের কোনও সমস্যা হবে না। এই  পদ্ধতিটি কার্যকর হওয়ার পরে, দ্বিতীয় শ্রেণীর বগিতে ভ্রমণকারী যাত্রীরা প্রাক-করোনাকালের মতোই স্টেশনে পৌঁছানোর পরে টিকিট কিনতে পারবেন।

করোনা থাবা  (Covid-19) বসানোর পর বেশ কিছুকাল সব রকম ট্রেন পরিষেবা বন্ধ ছিল। শুধু চলছিল পণ্যবাহী ট্রেন। পরবর্তী কালে পরিযায়ীদের ঘরে ফেরার সুবিধার্থে শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু হয় । এরপর যখন সর্বসাধারণের জন্য দূরপাল্লার ট্রেন চালু হয়। তখন  অসংরক্ষিত কোচকে সংরক্ষিত করে দেওয়া হয়।কারণ সেই সময় অসংরক্ষিত কোচ হলে ভিড়ের চাপ সামলানো যাচ্ছিল না। তারপর বছরাধিক সময় গড়িয়ে গিয়েছে। অবশেষে কোভিড পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েওছে তিনটি তরঙ্গ পার করে। তাই ফের অসংরক্ষিত কামরা চালু করার সিদ্ধান্ত নিল রেল। 

গত ১৭ ফেব্রুয়ারি, লোকাল ট্রেনের ক্ষেত্রে নতুন সময়সূচি চালু হয়। আগের মতোই রাত অবধি চলবে লোকাল ট্রেন চালানোর কথা জানায় পূর্ব রেল। রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে, করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করা হয়। নাইট কার্ফুর মেয়াদ করা হয় রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত। এই প্রেক্ষাপটে ট্রেনও চলবে আগের মতোই। রাজ্যের নির্দেশ মতো লোকাল ট্রেনে ৭৫ শতাংশ যাত্রী উঠতে পারবেন বলে জানায় পূর্ব রেল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget