এক্সপ্লোর

Jammu and Kashmir : অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা, শ্রীনগরে খতম লস্কর ই তৈবার ২ জঙ্গি

Srinagar Encounter : কাশ্মীর জোন পুলিশের তরফে অপর একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার দুই পাকিস্তানি জঙ্গিকে পাঠিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা

শ্রীনগর : খতম দুই জঙ্গি। শ্রীনগরের (Srinagar) বেমিনা এলাকায় লস্কর ই তৈবার (Lashkar-e-Taiba) দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী (Security Force)। ঘটনায় জখম হয়েছেন এক পুলিশকর্মী। মঙ্গলবার একথা জানায় পুলিশ।

কী বলছে পুলিশ ?

কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে জানানো হয়, এটা সেই গ্রুপ, যারা সোপোর এনকাউন্টারের সময় পালিয়েছিল। তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এই এনকাউন্টারকে 'বিশাল সাফল্য' হিসেবে ব্যাখ্যা করেছে পুলিশ কর্তৃপক্ষ।

আরও পড়ুন ; কাশ্মীরে জঙ্গিদের গুলিতে খুন শিক্ষিকা, চলতি মাসে এই নিয়ে সাত বার

কাশ্মীর জোন পুলিশের তরফে অপর একটি ট্যুইটে জানানো হয়েছে, লস্কর ই তৈবার দুই পাকিস্তানি জঙ্গিকে পাঠিয়েছিল পাকিস্তানের হ্যান্ডলাররা। এর সঙ্গে ছিল স্থানীয় এক জঙ্গি। পহলগাম-অনন্তনাগের আদিল হুসেন। ২০১৮ সাল থেকে সে পাকিস্তানে ছিল। যাত্রায় হামলা চালানোর জন্য জঙ্গিদের পাঠানো হয়েছিল। 

প্রসঙ্গত, উপত্যকায় সপ্তাহ দুয়েক আগে এক শিক্ষিকাকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা (Terrorist Attcak)। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। 

কাশ্মীরে হিন্দু শিক্ষিকাকে গুলি করে খুন-

কাশ্মীরের কুলগামের গোপালপাড়ায় ওই মহিলাকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। নিহতকে রজনী বালা বলে শনাক্ত করে হয়। তিনি জম্মুর সাম্বার বাসিন্দা। ৩৬ বছরের রজনীকে লক্ষ্য় করে জঙ্গিরা গুলি চালায় বলে অভিযোগ। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে মৃত্য়ু হয় তাঁর।

এই হামলার তীব্র নিন্দা করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। টুইটারে তিনি লেখেন, 'রজনী জম্মুর সাম্বা জেলার বাসিন্দা ছিলেন। দক্ষিণ কাশ্মীরের কুলগামে সরকারি স্কুলে চাকরি করতেন। ঘৃণ্য হামলায় মৃত্য়ু হয়েছে তাঁর। ওঁর স্বামী রাজকুমার এবং পরিবারের সকলকে সমবেদনা জানাই। হিংসার প্রকোপে আরও একটি পরিবার ক্ষতবিক্ষত।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Air India Flight : মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, হঠাৎ উচ্চতায় পরিবর্তন; ভয়ঙ্কর কাণ্ড এয়ার ইন্ডিয়ার বিমানে
Tamil Nadu News : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, তামিলনাড়ুতে বাড়ি থেকে আটক বিরোধী দলনেতা
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget