এক্সপ্লোর

Jammu Fire: জম্মুর থানায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই বাজেয়াপ্ত গাড়ি

Police Station in Fire: রবিবার জম্মুতে সাতওয়ারি থানায় ভয়াবহ আগুন।

নয়াদিল্লি: পরপর জঙ্গি হানায় উত্তপ্ত কাশ্মীর-জম্মু। কাশ্মীর উপত্যকায় পন্ডিত সম্প্রদায়কে লক্ষ্য করে বেশ কয়েকবার জঙ্গি হামলা রয়েছে। এমনই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড জম্মুতে। রবিবার জম্মুতে সাতওয়ারি থানায় (Satwari Police Station) ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে আগুনে পুড়ে গিয়েছে বহু নথি। পুড়ে গিয়েছে থানায় থাকা বাজেয়াপ্ত গাড়িও। 

কোথায় আগুন: 
শনিবার গভীর রাতে প্রথম আগুনের ঘটনা টের পাওয়া যায়। রবিবার ভোরের পরেও আগুন জ্বলতে থাকে। গাড়িতে আগুন লেগে যাওয়ায় আরও বেড়ে যায় অগ্নিকাণ্ডের ঘটনা। বেশ কয়েকটি ইঞ্জিনের সাহায্যে নিয়ন্ত্রণে আনা হয় আগুন। কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। আগে থেকে টের পেয়ে থানায় থাকা পুলিশকর্মীরা বেরিয়ে আসায় প্রাণে বেঁচেছেন সকলে। তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu Kashmir Police)। আগুনের কারণে আতঙ্ক ছড়়ায় এলাকায়। রাতের বেলা এই ঘটনা ঘটায় বহু দূর থেকে আগুন দেখা যাচ্ছিল। রাতের বেলা আগুন দেখেই ছুটোছুটি শুরু হয়।আগুন নেভানোর চেষ্টা শুরু করে। খবর যায় দমকল বাহিনীর কাছে। খবর পাওয়া মাত্রই এলাকায় আসে দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কিছুক্ষণের লড়াইয়ের পরে নেভানো যায় আগুন।     

কেন আগুন:
সূত্রের খবর, শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত।   

শ্রীনগরেও একই ঘটনা:
গত মাসেও ঠিক এরকমই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল শ্রীনগরে। শ্রীনগরের কোঠিবাগ থানায় আগুন লেগেছিল। লাল চকের ঠিক মাঝখানের ওই থানায় দোতলায় আগুন লেগেছিল। সেই আগুন গ্রাস করে গোটা থানায়। ওই ঘটনাতেও কোনও প্রাণহানি ঘটেনি।   

হরিয়ানাতেও এক ঘটনা:
শুক্রবারই হরিয়ানাতেও একটি থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হরিয়ানায় নাগ্গাল থানায় আগুন লাগে ৩ জুন। ঠিক একদিন আগেই ৫০টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার পরদিনই আগুন লাগে ওই থানায়।    

আরও পড়ুন: এই ব্যাঙ্কে ২০টি পদে হচ্ছে নিয়োগ, জেনে নিন কারা আবেদনের যোগ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Pakistani Terrorist Arrest: পাকিস্তানের জঙ্গি রানা রউফের কাছে কলকাতার ভোটার কার্ড, STF-র হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Javed Khan: কলকাতার নানা জায়গায় এই ধরনের মানুষ এসে থাকছে, পুলিশের কাজ তাদের ধরা : জাভেদ খান
Blood Bank Scam: রক্ত এবং প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলিল জন্য আসছে নয়া SOP
Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget