এক্সপ্লোর

Kanhaiya Kumar: ২৮ সেপ্টেম্বর 'হাত' ধরছেন কানহাইয়া, জিগনেশ! লক্ষ্য ২০২৪

গত ১৪ সেপ্টেম্বর জানা গিয়েছিল এ বিষয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা কানহাইয়া কুমার।

নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিতে পারেন জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার, দিল্লির রাজনৈতিক অলিন্দে অন্তত এমনটাই জল্পনা ছিল, এবার সম্ভাবত সেই ঘোষণাই সত্যি হতে চলেছে। সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত খবর অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বরেই কংগ্রেসে যোগ দিতে চলেছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা, একই সঙ্গে দলে যোগ দেবেন গুজরাতের বিধায়ক জিগনেশ মেওয়ানিও। 

গত ১৪ সেপ্টেম্বর জানা গিয়েছিল এ বিষয়ে কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন জেএনইউ ছাত্র ইউনিয়নের প্রাক্তন সভাপতি ও সিপিআই নেতা কানহাইয়া কুমার। পাশাপাশি কংগ্রেসে যোগদান নিয়ে রাহুল গাঁধীর সঙ্গেও তাঁর সরাসরি কথা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক অন্দরে খবর তরুণদের নিয়ে নতুন করে দল গঠন করতে চলেছে কংগ্রেস নেতৃত্ব। এবং দলে কানহাইনা কুমার এবং রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের বিধায়ক জিগনেশ মেওয়ানি দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের দায়িত্বে থাকবেন। সূত্রের খবর, দলের যুব নেতাদের মুখ হতে চলেছেন কানহাইয়া। পাশাপাশি জাতীয় স্তরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি। 

রাজনৈতিক মহলের বক্তব্য, যদি কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দেন তাহলে বিরোধী শিবিরে একটা নাটকীয় পরিবর্তন আসতে চলেছে। যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে কংগ্রেস নেতা রাহুল গাঁধীর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে পারেন কানহাইয়া কুমার এবং তার পরেই কংগ্রেসে যোগ দিতে পারেন বলে এএনআই সূত্রের খবর। 

২০১৯ সালে সিপিআইয়ের টিকিটে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কানহাইয়া কুমার। কিন্তু, বিজেপির বর্ষীয়ান নেতা গিরিরাজ সিংহর কাছে পরাজিত হন। তার পর থেকে প্রচারের আলো থেকে দূরে রয়েছেন কানহাইয়া কুমার। এবার নতুন করে রাজনৈতিক ইনিংস শুরু করতে চাইছেন তিনি, এমনটাই জল্পনা।

কংগ্রেসের এক শীর্ষ সূত্রের খবর, কানহাইয়াকে দলে নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ বিষয় শীর্ষ নেতৃত্বের কাছে। তবে, তিনি কখন ও কীভাবে কংগ্রেসে যোগদান করবেন তা এখনও ঠিক হয়নি।

প্রসঙ্গত, কংগ্রেসে এই মুহূর্তে তাঁর যোগদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দলে বিশাল নেতৃত্ব সঙ্কট দেখা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে জনতাকে প্রভাবিত করার ক্ষমতা রয়েছে কানহাইয়া কুমারের। বিশেষ করে তরুণদের। কিন্তু, কংগ্রেসকে ভেবে দেখতে হবে তাদের জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দল বিষয়টাকে কীভাবে নেবে। 

সম্প্রতি এক কংগ্রেস নেতা সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনের সময় থেকে এনিয়ে কথাবর্তা চলছিল। কিন্তু, কিছু কারণবশত কোনও ভাল ফল পাওয়া যাচ্ছিল না। তরুণ এই নেতার সঙ্গে আরও এক দফা নতুন করে আলোচনা শুরু হয়। এর পরই কানহাইয়া কুমারের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত

ভিডিও

Municipality Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় CBI আধিকারিকরা | ABP Ananda
Census 2026: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের অন ডিউটি হিসেবে গণ্য করতে হবে | ABP Ananda
Kolkata Hotel Fire:
Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget