এক্সপ্লোর

Hijab Controversy: ‘ধর্মীয় কারণে বৈষম্য’, হিজাব-বিতর্ক মামলায় শুনানিতে দাবি আইনজীবীর, ফের শুনানি আগামীকাল

Hijab Row: এদিন সওয়াল শুরু করেন প্রবীণ আইনজীবী রবিভার্মা কুমার।  তিনি শিক্ষা সংক্রান্ত বিধিনিয়মের ১১ নম্বর ধারা উল্লেখ করেন। তিনি জানান,ওই বিধিনিয়মে বলা হয়েছে,ইউনিফর্ম বদলের এক বছর আগে নোটিস দিতে হবে।

ব্যাঙ্গালোর : কর্ণাটকে হিজাব বিতর্ক মামলার শুনানি আজকের মতো মুলতুবী হয়ে গেল। আগামীকাল দুপুর আড়াইটে থেকে ফের শুরু হবে শুনানি। কর্ণাটকে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার শুনানি এদিন শুরু হয় কর্ণাটক হাইকোর্টে। হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থী, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত ও বিচারপতি জেএম খাজির বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে।

এদিন সওয়াল শুরু করেন প্রবীণ আইনজীবী রবিভার্মা কুমার।  তিনি শিক্ষা সংক্রান্ত বিধিনিয়মের ১১ নম্বর ধারা উল্লেখ করেন। তিনি জানান, ওই বিধিনিয়মে বলা হয়েছে, ইউনিফর্ম বদলের এক বছর আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে নোটিস দিতে হবে অভিভাবকদের। অ্যাডভোকেট অধ্যাপক রবিভার্মা বলেন, নিয়ম বলছে, কোনও শিক্ষা প্রতিষ্ঠান ইউনিফর্ম বদল করতে চাইলে অভিভাবকদের এক বছর আগে নোটিশ দিতে হয়। হিজাব নিষিদ্ধ করতে হলে, এক বছর আগে জানানো দরকার। 
প্রবীণ আইনজীবী কুমার নির্দেশিকা উল্লেখ করে  বলেন, এ কথা মনে রাখা প্রয়োজন যে, পিইউ প্রতিষ্ঠানগুলির পড়ুয়াদের জন্য ইউনিফর্মের প্রয়োজন নেই। কিন্তু এরপরও কিছু প্রতিষ্ঠান ও ম্যানেজমেন্ট কমিটি ইউনিফর্ম বাধ্যতামূলক করেছে, যা আইনের পরিপন্থী। 
পিটিশনকারীদের পক্ষে সওয়াল করতে গিয়ে রবিভার্মা কুমার প্রশ্ন তোলেন, শুধুমাত্র হিজাবের কথাই বলা হচ্ছে কেন, যেখানে দোপাট্টা, চুড়ি, পাগড়ি, ক্রশ ও বিন্দির মতো অসংখ্যা ধর্মীয় প্রতীক রয়েছে, যেগুলি প্রত্যেক দিনই অনেকেই পরে থাকেন।  তিনি বলেন, আমি এক্ষেত্রে শুধুমাত্র আমাদের সমাজের সমস্ত অংশের দৈনন্দিন ব্য়বহার করা ধর্মীয় প্রতীকগুলি এক্ষেত্রে তুলে ধরছি। তাই সরকার শুধু হিজাবকেই বেছে নিয়ে এ ধরনের বৈষম্য়ের পথে হাঁটছে কেন? শাঁখা পরা হয়, সেগুলি কি ধর্মীয় চিহ্ন নয়? তাহলে শুধুমাত্র ওই মুসলিম তরুণীদেরই বেছে নেওয়া কেন? হিজাব পরে থাকার কারণে ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়। বিন্দি পরা ছাত্রীকে তো বেরিয়ে যেতে বলা হয়নি। শাঁখা পরা ছাত্রীকেও নয়। ক্রশ পরে থাকা ছাত্রীকেও নয়। তাহলে শুধু এই ছাত্রীদেরই কেন? আর তা ভারতীয় সংবিধানের ১৫ ধারার লঙ্ঘন। 
তিনি প্রশ্ন তোলেন, ঘোমটার অনুমতি রয়েছে। শাঁখার অনুমতি রয়েছে। তাহলে হিজাব কেন? এটা কী শুধু ধর্মীয় পরিচিতির জন্য নয় ? 
ইউনিফর্মের রঙে দোপাট্টাকে মাথা ঢাকার পোশাক হিসেবে ব্যবহারের আর্জির ব্যাপারে কর্ণাটক সরকারের কাছ থেকে জবাব চেয়েছে হাইকোর্ট। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget