এক্সপ্লোর

Kashmir Terrorist Attack: জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গি হামলা, নিহত দুই পুলিশ কর্মী

Terrorist Attack in Jammu Kashmir:এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান ফৈয়াজ আহমেদ জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন।

Terrorist Attack in Jammu Kashmir: জম্মু ও কাশ্মীর বান্দিপোয়ার গুলশন চকে পুলিশ কর্মীদের ওপর নারকীয় হামলা চালাল জঙ্গিরা। এই হামলায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুলিশ সূত্রে পাওয়া খবর অনুয়ায়ী, এই জঙ্গি হামলায় মহম্মদ সুলতান, ফৈয়াজ আহমেদ নামে দুই পুলিশ কর্মী জখম হন। সঙ্গে সঙ্গেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পুলিশের দুই জওয়ানকে মৃত ঘোষণা করেন। হামলাকারী জঙ্গিদের সন্ধানে তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। 

বান্দিপোরায় গুলশন চকে এই জঙ্গি হামলার নিন্দা করেছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেছেন, উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায় পুলিশ কর্মীদের ওপর জঙ্গি হামলার নিন্দা করছি। এই হামলায় জম্মু ও কাশ্মীর পুলিশের দুই জওয়ান মহম্মদ সুলতান ও ফৈয়াজ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁদের আত্মার শান্তি কামনা করছি। তাঁদের পরিবার যেন এই শোক সামলানোর শক্তি অর্জন করতে পারে, সেই প্রার্থনা জানাচ্ছি।

উল্লেখ্য, এর আগে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় গত ৮ ডিসেম্বর নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছিল তিন জঙ্গির। পুলিশের এক আধিকারিক জানিয়েছিলেন যে, সোপিয়ানের চক-এ-চোলান গ্রামে জঙ্গিদের থাকার কথা জানতে পেরে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে নিরাপত্তা বাহিনী। এরইমধ্যে জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। দুই পক্ষের গুলির লড়াই শুরু হয়ে যায়। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু আত্মসমর্পন করেনি জঙ্গিরা। গুলির লড়াই চালিয়ে যায় তারা। পুলিশের আধিকারিক জানান, দুই পক্ষের মধ্যে দিনভর গুলির লড়াই চলে। শেষপর্যন্ত তিন জঙ্গির নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়। তিন জঙ্গির পরিচয় জানা যায়। পুলিশ জানিয়েছে, ওই তিন জঙ্গি হল আমির হুসেন, রইস আহমেদ ও হাসিব ইউকুব।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget