এক্সপ্লোর

Jammu And Kashmir: বাড়ির সামনে গুলিতে এফোঁড় ওফোঁড়, ভূস্বর্গে জঙ্গিদের গুলিতে নিহত কাশ্মীরি পণ্ডিত ব্যক্তি

Kashmiri Pandits: জম্মু ও কাশ্মীরের দক্ষিণের শোপিয়ান জেলার চৌধরি গণ্ড এই ঘটনা ঘটেছে। শনিবার পূর্ণকৃষ্ণ ভাট নামের এক ব্য়ক্তিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

শ্রীনগর: ভূস্বর্গে ফের রক্তপাত ঘটল। কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandit) নিশানা করে আরও এক হামলা (Terrorist Attack)। তাতে জঙ্গিদের হাতে বেঘোরে প্রাণ হারালেন এক ব্যক্তি (Jammu And Kashmir)। কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের ওই ব্যক্তিকে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। আততায়ী জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এলাকা খালি করে শুরু হয়েছে জঙ্গিবিরোধী অভিযান। 

উপত্যকায় ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত

জম্মু ও কাশ্মীরের দক্ষিণের শোপিয়ান জেলার চৌধরি গণ্ড এই ঘটনা ঘটেছে। শনিবার পূর্ণকৃষ্ণ ভাট নামের এক ব্য়ক্তিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। নিজের বাড়ি থেকে কয়েক হাত দূরেই গুলিবিদ্ধ হন ওই ব্যক্তি। পরিবারের লোকজন এবং স্থানীয়রা মিলে তড়িঘড়ি ওই ব্যক্তিকে শোপিয়ান হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এই ঘটনার পরই গোটা এলাকা খালি করে দেওয়া হয়। জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। কাশ্মীর জোন পুলিশের তরফে ট্যুইটারে লেখা হয়, 'বাগানে যাওয়ার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক শ্রী পূর্ণকৃষ্ণ ভাটকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা। তড়িঘড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে মারা যান তিনি। গোটা এলাকা খালি করা হয়েছে। তল্লাশি চলছে জঙ্গিদের খোঁজে'।

আরও পড়়ুন: Global Hunger Index: দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, ত্রুটিপূর্ণ হিসেব, বিশ্ব ক্ষুধা সূচকের পরিসংখ্যান খারিজ করল কেন্দ্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ণকৃষ্ণের দুই সন্তান রয়েছে। তাঁর কিশোর ছেলে সপ্তম শ্রেণিতে পড়ে। মেয়ে পঞ্চম শ্রেণিতে পাঠরত। তাঁর এক আত্মীয় জানিয়েছেন, খুব একটা বাড়ি থেকে বেরোতেন না পূর্ণকৃষ্ণ। বাড়িতেই নিজের কাজে মগ্ন থাকতেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বলেও জানান তিনি। 

কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলার ঘটনা বাড়ছে

বিগত কয়েক মাসে কাশ্মীরে সংখ্যালঘু কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করে হামলার ঘটনা উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে। এই শোপিয়ানেই আপেল বাগানে গত ১৬ অগাস্ট এক কাশ্মীরি পণ্ডিত ব্যক্তিকে গুলি ছুড়ে খুন করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে জখম হন ওই ব্যক্তির ভাই। নিহত ব্যক্তির নাম  সুনীল কুমার। তাঁর ভাই পিন্টু কুমার। সে বার খুনের দায় স্বীকার করে 'কাশ্মীর ফ্রিডম ফাইটার্স' নামের 'আল বদর' সংগঠনের একটি শাখা। স্বাধীনতা দিবসে উপত্যকায় তিরঙ্গা যাত্রায় শামিল হওয়াতেই কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা হয়েছে বলে সে বার জানায় ওই সংগঠন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget