এক্সপ্লোর

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

PM CARES Fund: PM CARES Fund-এর যে হিসেব প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, ৬ হাজার ৬৪১ কোটি টাকা ফিক্সড ডিপোজ়িট করা রয়েছে।

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির PM CARES Fund-এ ঠিক কত টাকা আছে জানা গেল এবার। সর্বশেষ হিসেব অনুযায়ী, ২০২৩-’২৪ সালে PM CARES Fund-এ যেখানে ৭ হাজার ১৭১ কোটি টাকা ছিল, ২০২৪-’২৫ অর্থবর্ষে তা বেড়ে হয় ৮ হাজার ৪৫২ কোটি টাকা। তবে খরচ হয়েছে মোটে ৮৭.৮৫ লক্ষ। ২০২৪-’২৫ এবং তার আগের দুই অর্থবর্ষের হিসেব প্রকাশ করা হল সাধারণ মানুষের জন্য। কী ভাবে ওই টাকা পয়সা সামলানো হচ্ছে, কোথায় খাটানো হচ্ছে টাকা, তাও জানা গেল। (PM CARES Fund)

PM CARES Fund-এর যে হিসেব প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, ৬ হাজার ৬৪১ কোটি টাকা ফিক্সড ডিপোজ়িট করা রয়েছে। আগে সাধারণত সেভিংস অ্যাকাউন্টে টাকা জমা রাখা হতো। সেই অনুযায়ী বড় পরিবর্তন চোখে পড়ছে। কারণ ফিক্সড ডিপোজ়িটে রাখার দরুণ সুদবাবদ ৪৮৫ কোটি টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। অর্থাৎ সুদ থেকেই মূল টাকার অঙ্ক একধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে। (Narendra Modi)

অনুদান বাবদও গত অর্থবর্ষে বিপুল টাকা ঢুকেছে PM CARES Fund-এ। দেশের অন্দর থেকেই ৪৭৫ কোটি টাকা অনুদান জমা পড়েছে। এর দরুণও সুদ বাবদ মোটা টাকা ঢুকবে বলে মনে করা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে এই টাকা কাজে লাগতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০২৩-’২৪ অর্থবর্ষে যেখানে ৭ হাজার ১৭৩ কোটি টাকা ছিল PM CARES Fund-এ। ২০২৪-’২৫ অর্থবর্ষে তা বেড়ে ৮ হাজার ৪৫২ কোটি টাকা হয়। ২০২৪-’২৫ অর্থবর্ষে দেশ-বিদেশ থেকে পাওয়া অনুদান হিসেবে ১২৭৯.৯১ কোটি টাকা ঢোকে অ্যাকাউন্টে। সেই সঙ্গে যুক্ত হয় সুদও। সেই নিরিখে ওই অর্থবর্ষে PM CARES Fund থেকে খরচ হয় মোটে ৮৭.৮৫ লক্ষ টাকা। 

বছর শেষে PM CARES Fund-এর মোট অর্থের মধ্যে ৬০৫.৪১ কোটি টাকা গচ্ছিত ছিল সেভিংসে। ফিক্সড ডিপোজ়িটে বিনিয়োগ করা হয় ৭৮৪৬.৬৬ কোটি টাকা। ওই বছরই সুদবাবদ ৪৬৯.৩৮ কোটি টাকা আয় হয়। সেভিংস থেকে আয় হয় ৫.৭৭ কোটি টাকা।

আরও পড়ুন: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য

২০২৪-’২৫ অর্থবর্ষে PM CARES Fund-এ দেশের অন্দর থেকেই ৪৭৯.০৪ কোটি টাকা অনুদান জমা পড়ে। বিদেশ থেকে অনুদান আসে ৯২.৮৩ লক্ষ টাকা। পাশাপাশি, কার্যকরী সংস্থা থেকে ৩২৪.৬৬ কোটি টাকা ফেরত আসে। সুদের উপর কাটা TDS বাবদ ফেরত আসে ১৩.৪৯ লক্ষ টাকা। 

কোভিড চলাকালীন ২০২০ সালের ২৭ মার্চ PM CARES Fund-এর সূচনা করেন মোদি। মুক্ত হস্তে তাতে দান করতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। জরুরি পরিস্থিতিতে ওই টাকা ব্যবহার করা হবে বলে জানান। PM CARES Fund তৈরি হওয়ার পর, ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ৩০৭৫.৮৫ কোটি টাকা জমা পড়ে তাতে, যার মধ্যে বিদেশি অনুদান ছিল ৩৯.৬৮ কোটি। ওই অর্থবর্ষের শেষে মোট টাকার অঙ্ক ছিল ৩.৭৬.৬৩ কোটি টাকা। 

২০২০-’২১ অর্থবর্ষেই সবচেয়ে বেশি টাকা ঢোকে PM CARES Fund-এ, ৭১৮৩.৭৮ কোটি। বিদেশ থেকেই আসে ৪৯৪.৯২ কোটি টাকা। পাশাপাশি, সুদবাবদ আয় হয় ২২৪.৩৩ কোটি। ওই বছর তহবিলে মোট ১০৯৯০.১৭ কোটি টাকা ছিল। 

আরও পড়ুন: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

কোভিডের সময় PM CARES Fund থেকে ৩৯৭৬.১৭ কোটি টাকা খরচ হয়। সরকারি হাসপাতালে ১৩১১.৩৩ কোটি টাকার ভেন্টিলেটর যায়। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পরিযায়ী শ্রমিক কল্যাণ খাতে দেওয়া হয় ১০০০ কোটি টাকা। মুজফ্ফরপুর এবং পটনায় দু’টি ৫০০ শয্য়ার অস্থায়ী হাসপাতাল এবং RT-PCR টেস্টিং ল্যাবরেটরির জন্য ৫০০ কোটি যায়। ২০১.৫৮ কোটি টাকা যায়  মেডিক্যাল অক্সিজেন জেনারেশন প্লান্টে, ১৩৯২.৮৩ কোটি যায় কোভিড টিকার ৬.৬ কোটি ডোজ় কিনতে, ২০.৪১ কোটি যায় ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির স্বতন্ত্র ল্যাবরেটরিগুলির উন্নয়নে। শেষ পর্যন্ত বেঁচে ছিল ৭০১৪ কোটি টাকা।

২০২১-’২২ অর্থবর্ষে PM CARES Fund-এ ১৮৯৬.৭৬ কোটি টাকা জমা পড়ে। বিদেশ থেকে আসে ৪০.১২ কোটি টাকা। ওই বছর অক্সিজেন-জেনারেশন প্লান্ট, ৯৯ হাজার ৯৮৬ অক্সিজেন কনসিনট্রেটর্স, অক্সিজেন কন্ট্রোল সিস্টেম, কোভিড হাসপাতাল এবং লিক্যুইড অক্সিজেন সরঞ্জাম কিনতে ৩৭১৬.২৯ কোটি টাকা খরচ হয়। বাঁচে ৫৪১৫.৬৬ কোটি টাকা।

অতিমারির প্রভাব কমতে থাকার সঙ্গে সঙ্গে খরচও কমতে থাকে PM CARES Fund-এর। ২০২২-’২৩ সালে ১৩০৭.৪১ কোটি টাকা অনুদান এসেছিল। খরচ হয়েছিল ৪৩৯.৩৮ কোটি টাকা। শিশুদের প্রকল্পে খরচ হয় ৩৪৬ কোটি টাকা। অক্সিজেন কনসিনট্রেটর কিনতে খরচ হয় ৯১.৮৭ কোটি। বেঁচে ছিল ৬২৮৩.৬৮ কোটি টাকা।

২০২৩-’২৪ সালে PM CARES Fund-এ জমা পড়ে ৯০৪.৯৫ কোটি টাকা, যার মধ্যে থেকে ১৫.৬০ কোটি টাকাই খরচ হয়। শিশুদের প্রকল্পে যায় ১৫.৩৮ কোটি। বেঁচে ছিল ৭১৭.০৩ কোটি টাকা। 

২০২৪-’২৫ অর্থবর্ষে PM CARES Fund থেকে ৮৭.৮৫ লক্ষ টাকা খরচ হয়, যার গোটাটাই যায় শিশুদের প্রকল্পে। সুদবাবদ প্রাপ্ত টাকা মিলিয়ে তহবিলে সেই সময় ৮৪৫২.০৭ কোটি টাকা ছিল।

অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসে যেখানে PM CARES Fund-এ ৩০৭৬.৬৩ কোটি টাকা ছিল, ২০২১ সালের মার্চ মাসে তা বেড়ে ৭০১৪ কোটি টাকা হয়। ২০২২ সালের মার্চ মাস আসতে আসতে টাকার অঙ্ক কমে হয় ৫৪১৫.৬৬ টাকা।  ২০২৩ সালের মার্চ মাসে আবারও টাকার অঙ্ক ৬২৮৩.৬৮ কোটি টাকা হয়। ২০২৪ সালের মার্চ মাসে তা বেড়ে হয় ৭১৭৩.০৩ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ মাসে টাকার পরিমাণ বেড়ে ৮৪৫২.০৭ কোটি টাকা হয়।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Advertisement

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget