এক্সপ্লোর

Kerala Corona Cases: কেরলে দৈনিক আক্রান্ত পেরোল ২০ হাজার, তৃতীয় ঢেউয়ের আশঙ্কা দেখছে দেশ

কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার।

কেরল: উত্তর-পূর্ব ভারতের সংক্রমণ চিন্তা বাড়িয়ে তুলেছিল দেশে। কিন্তু এবার কেরলে টানা চার দিন ২০ হাজারের ওপর  দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ল। গত ২৪ ঘন্টায় দক্ষিণের এই রাজ্যে করোনা সংক্রমিত হয়েছে ২০ হাজার ৭৭২ জন। কেরল সরকারের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মোট আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৩৩ লক্ষ ৭০ হাজার ১৩৭। কোভিড কোপে প্রাণ গিয়েছে ১৬ হাজার ৭০১ জনের।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল- মালাপ্পুরাম (৩,৬৭০), কোঝিকোড়ে (২,৪৭০), এর্নাকুলাম (২,৩০৬), ত্রিশূর (২,২৮৭), পালাক্কাদ (২,০৭০), কোল্লাম (১,৪১৫), কন্নৌড় (১,১২৩), তিরুভন্তপুরম (১,০৮২)। গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৬৫১ জন। এখনও পর্যন্ত কোভিড মুক্ত হয়েছেন ৩১ লক্ষ ৯২ হাজার ১০৪ জন।

কেরলের পরিস্থিতি নিয়ে ভারতে তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সপ্তাহান্তে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে কেরল সরকার। কেবলমাত্র নিট পরীক্ষা জন্য (National Eligibility cum Entrance Test) ফোটো স্টুডিও খোলার অনুমতি দিয়েছে। সম্প্রতি সরকারের নির্দেশে বীজ এবং সার বিক্রির দোকানগুলিও অপরিহার্য পরিষেবার আওতায় আনা হয়েছিল। বেশ কিছু দফতরকে আপৎকালীন পরিষেবা হিসেবে যুক্ত করা হয়েছে। 

এদিকে কেরলের এই পরিস্থিতিতে সে রাজ্যে পাঠানো হয়েছে কেন্দ্রীয় দল। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর ডিরেক্টর এস কে সিং বলেন, "অনেকটাই উদ্বেগ বৃদ্ধি করেছে কেরলের এই করোনা সংক্রমণ। অনেক জায়গায় দৈনিক সংখ্যা কমলেও সংক্রমণ এখনও রয়েছে। যা চিন্তার।" 

প্রসঙ্গত, অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে আমাদের দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সেপ্টেম্বরে এর মাত্রা আরও বাড়বে, সম্প্রতি এমনটাই জানান হয়েছিল। আর সেই রিপোর্টের ভিত্তিতে সম্পূর্ণ আনলক হয়নি কোনও রাজ্যই। এমনকী জোর কদমে চলছে টিকাকরণ। এখনও পর্যন্ত ১২টি রাজ্য থেকে করোনার ডেল্টা প্লাস প্রজাতির ৫১টি কেস শনাক্ত হয়েছে। এই ডেল্টা প্লাসই তৃতীয় ঢেউ এর নেপথ্যে থাকবে, এমনটাই মত ওয়াকিবহাল মহলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Modi Government: ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
ঋণ নিয়ে শোধ করেনি তাবড় সংস্থা, হিসেবের খাতা থেকে ১০ লক্ষ কোটি টাকার রেকর্ড মুছল বিভিন্ন ব্যাঙ্ক
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget