এক্সপ্লোর

Kerala Tourism App: পর্যটকদের সুবিধার্থে নতুন মোবাইল অ্যাপের সূচনা, সৌজন্যে কেরলের পর্যটন দফতর

Kerala Tourism App: কেরলে যাওয়া পর্যটকদের সুবিধার্থে নতুন মোবাইল অ্যাপের সূচনা করল কেরলের পর্যটন দফতর। মিলবে একাধিক সুবিধা।

কেরল: ভ্রমণপিপাসুদের কাছে ভারতের মধ্যে অন্যতম আকর্ষণীয় রাজ্য হল কেরল (Kerala)। এবার পর্যটকদের গোটা রাজ্য ভাল করে ঘুরে দেখার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দিল কেরল ট্যুরিজম ডিপার্টমেন্ট (Kerala Tourism Department)। গত শনিবার, তাদের তরফে একটি মোবাইল অ্যাপ লঞ্চ করা হয় যাতে কেরলে পর্যটকদের সফর আরও মসৃণ হয়।

'এই অ্যাপের মাধ্যমে পর্যটকেরা কেরলের নতুন আকর্ষণীয় স্থান খুঁজে পাবেন এবং নিজেদের ঘোরার অভিজ্ঞতাও রেকর্ড করে রাখতে পারবেন,' এমনটাই জানাচ্ছে কেরল ট্যুরিজম ডিপার্টমেন্ট।

কোভালামের একটি অনুষ্ঠানে এই ট্যুরিজম অ্যাপটির উদ্বোধন করেন অভিনেতা মোহনলাল। অতিরিক্ত প্রধান সচিব কে ভেণুও উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। 'কেরলের পর্যটন কেন্দ্রগুলোকে তুলে ধরার মাধ্যমে এই মোবাইল অ্যাপটি তৈরির উদ্দেশ্য হচ্ছে কেরলের অনাবিষ্কৃত স্থানগুলিকে সামনে নিয়ে আসা,' জানান কেরলের পর্যটন ও গণপূর্ত বিভাগের মন্ত্রী পি এ মুহাদ রিয়াস।

তিনি আরও জানান, 'প্রত্যেক পঞ্চায়েতে একটি করে এমন অনাবিষ্কৃত স্থানের সন্ধান আছে যা পর্যটকদের ঈশ্বরের আপন দেশে সফরের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে।'

অ্যাপের ব্যাপারে অভিনেতা মোহনলাল জানান, 'এই মোবাইল অ্যাপটি পর্যটকদের জন্য বেশ সুবিধার হবে। অ্যাপের রিয়্যাল-টাইম অডিও গাইডের সাহায্যে পর্যটকের সেই সময়ের লোকেশনের ভিত্তিতে কাছাকাছি আরও পাঁচটি ট্যুরিস্ট স্পটের সন্ধান পাওয়া যাবে।' এছাড়াও তিনি জানান, 'এই অ্যাপের সাহায্যে কাছাকাছির মধ্যে শৌচাগার, রেস্তোরাঁ ও স্থানীয় খাবারের সন্ধানও পাওয়া যাবে।'

আরও পড়ুন: Darjeeling : ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অক্টোবর পর্যন্ত 'ফুল বুকড' ভিস্টাডোমের টিকিট

অর্থাৎ একজন পর্যটককে আকর্ষিত করতে যা যা রসদ প্রয়োজন তার সবটাই থাকছে এই অ্যাপে। ফলে পর্যটকদের মাঝে এই অ্যাপ বেশ জনপ্রিয় হওয়ারও দাবি রাখে।

অন্যদিকে পর্যটকদের আকর্ষণ করতে স্পেশাল ট্রেন 'ভিস্টাডোম' চালু হয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিঙেও। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার, পাহাড়ি রাস্তায় এঁকেবেঁকে ছুটছে সেই ট্রেন। দু’ দিকে ঘন সবুজ জঙ্গল, চা বাগান, দূরে পাহাড়ের হাতছানি, কামরায় মাথার ওপর খোলা আকাশ। প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে নিতেই এক জেলা থেকে আরেক জেলায় পাড়ি দিচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Maharashtra News : ১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
১৩০-এর বেশি পথচারীকে কামড়, ৭ ঘণ্টা ধরে তল্লাশি পথকুকুরের; চরম আতঙ্ক
Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget