এক্সপ্লোর

Darjeeling : ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অক্টোবর পর্যন্ত 'ফুল বুকড' ভিস্টাডোমের টিকিট

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সম্পূর্ণ বুকিং রয়েছে ভিস্টাডোমের টিকিট। তাই পর্যটকরা বাধ্য হয়ে ভিস্টাডোমে ভ্রমণের পরিবর্তে অন্যত্র ভ্রমণের ঠিকানা খুঁজে নিচ্ছেন।

বাচ্চু দাস, দার্জিলিং : লকডাউনে (Lockdown) দীর্ঘদিন ধরে ঘরবন্দি। পর্যটনকেন্দ্রগুলোও বন্ধ থাকায় একঘেয়ে হয়ে উঠেছে জীবন। তবে, ধীরে ধীরে চালু হচ্ছে পর্যটনকেন্দ্রগুলো। বারবার লকডাউন হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে পর্যটন শিল্পও। বহু মানুষই পুজোর সময়ে কোথাও বেড়াতে যেতে পছন্দ করেন। তাই পুজোর আগে পর্যটন শিল্পকে আবার ভালো জায়গায় নিয়ে যেতে একাধিক উদ্যোগ নিয়েছে রেল। তার মধ্যে পর্যটকদের ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করাতে চালু হয়েছে ভিস্টাডোম পরিষেবা। এর পাশাপাশি অন্যান্য জায়গায় পর্যটকদের পাহাড়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করাতে পুনরায় চালু হয়েছে টয় ট্রেনও (Toy Train)। তবে, টয় ট্রেনের যাত্রী সংখ্যা কম থাকলেও ১০০ শতাংশ পর্যটক নিয়ে ভ্রমণ করছে ভিস্টাডোম (Vistadome)। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সম্পূর্ণ বুকিং রয়েছে ভিস্টাডোমের টিকিট। তাই পর্যটকরা বাধ্য হয়ে ভিস্টাডোমে ভ্রমণের পরিবর্তে অন্যত্র ভ্রমণের ঠিকানা খুঁজে নিচ্ছেন।  

ভিস্টাডোমের এক যাত্রী বলছেন, 'বাচ্চাকে টয় ট্রেন দেখানোর ছিল। লকডাউনে অনেকদিন কোথাও যাওয়া হয়নি। প্রায় এক বছর পর কোথাও যাচ্ছি। আশা করছি সফরটা খুব ভালো কাটবে। এসে তো ছিলাম দশদিনের জন্য। কিন্তু, এত ভালো লাগল যে আরও কিছুদিন থেকে গেলাম। আর থেকেই যখন গেলাম, তখন ভাবলাম এভাবেই ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য দেখে নিই। টয় ট্রেনেও চাপা হয়ে গেল, তারসঙ্গে এরকম কাঁচে ঢাকা ট্রেনে জার্নিটা দুর্দান্ত হবে বলেই আশা করছি।।' অন্য আর এক যাত্রী বলছেন, 'আমি পাহাড়ে প্রথমবার ঘুরতে এসেছি। তাই দেখি কতটা এনজয় করতে পারি।'

রাজ্যের বাসিন্দা হিসেবে ভিস্টাডোমের সফর করতে পেরে দারুণ খুশি এক যাত্রী। বলছেন, 'পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এটা একটা বিশাল প্রাপ্তি। শারদীয়ার আগে এরকম একটা ট্রেন বা ভিস্টাডোম কোচ খুবই ভালো উদ্যোগ। বিশেষ করে নিউ জয়পাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রুটটা খুবই ভালো। এই রুটের প্রাকৃতিক শোভা এতটাই সুন্দর যে, নদী, পাহাড়, তার মধ্যে ঘন জঙ্গলে ভরা রুট। এর মধ্যে দিয়ে যখন ট্রেন যায় অবশ্যই দারুণ লাগে। তার উপর এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যদি আবার কাঁচের ট্রেনের মধ্যে দিয়ে দেখতে পারি, তাহলে জার্নিটা আরও বেশি মনোগ্রাহী হয়ে ওঠে।'

জানা যাচ্ছে, ভিস্টাডোমের জার্নি মানুষের এতটাই পছন্দ হয়েছে যে, আগামি অক্টোবর মাস পর্যন্ত সমস্ত টিকিট বুকিং রয়েছে। সেদিক থেকে টয় ট্রেনের চাহিদাটা এখন একটু কম রয়েছে। সব মিলিয়ে জমজমাট ভিস্টাডোম পরিষেবা। 

সেরা শিরোনাম

News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget