এক্সপ্লোর

Lakhimpur Kheri violence: ৬ দিন পর পুলিশের কাছে হাজিরা আশিস মিশ্রর

সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, ঘটনার সময় কোথায় ছিলেন আশিস মিশ্র। তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? সঙ্গে কারা ছিল?

নয়াদিল্লি : লখিমপুরকাণ্ডে ৬ দিন পর, পুলিশের কাছে হাজিরা দিলেন খুনের অভিযোগে এফআইআরে নাম থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে অভিযুক্ত আশিস মিশ্র। সূত্রের খবর, খোদ ডিআইজি জিজ্ঞাসাবাদ করছেন মন্ত্রী-পুত্রকে। তালিকায় রয়েছে ৩২টি প্রশ্ন। সূত্রের খবর, জানতে চাওয়া হচ্ছে, ঘটনার সময় কোথায় ছিলেন আশিস মিশ্র। তিনি কি উপ মুখ্যমন্ত্রীকে আনতে গিয়েছিলেন? সঙ্গে কারা ছিল? মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিওগ্রাফি করা হচ্ছে বলে সূত্রের খবর।

অন্যদিকে, আশিস মিশ্রর গ্রেফতারি চেয়ে লখিমপুরকাণ্ডে নিহত সাংবাদিক রমন কাশ্যপের বাড়ির সামনে অনশন শুরু করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। আশিস পুলিশের কাছে হাজিরা দেওয়ার পর তিনি অনশন প্রত্যাহার করেন।

শুক্রবার লখিমপুরকাণ্ডে যোগী সরকারকে তুলোধনা করে সুপ্রিম কোর্ট। ' রাজ্যের তরফে যে পদক্ষেপ করা হয়, তা সন্তোষজনক নয়, অন্য এজেন্সিকে দিয়ে কি তদন্ত করানো হবে?' শুনানিতে জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, 'আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?' শনিবার সকাল ১১টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে আশিস মিশ্রকে। সুপ্রিম কোর্টে জানায় উত্তরপ্রদেশ সরকার।

'আপনারা কি খুনের মামলায় অভিযুক্ত সবার সঙ্গেই এমন করেন? নোটিস করবেন, তারপর অপেক্ষা করবেন, কবে আসবে?' প্রশ্ন করেন  সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। শুধু কথায় অ্যাকশন, কাজ কিছু হচ্ছে না, পর্যবেক্ষণে জানায় সুপ্রিম কোর্ট। লখিমপুর মামলায় সময় চেয়েছে উত্তরপ্রদেশ সরকার, পুজোর পর হবে শুনানি। যাবতীয় তথ্যপ্রমাণ যেন সংরক্ষিত থাকে, রাজ্যকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

উত্তরপ্রদেশের সবচেয়ে বড় জেলা লখিমপুর খেরি। পশ্চিম উত্তর প্রদেশের মতো এই জেলাতেও কৃষক আন্দোলনের যথেষ্ট প্রভাব রয়েছে। রবিবার দুপুরে লখিমপুর খেরির তিকোনিয়ায় কুস্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি অজয় মিশ্র ও উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যর। মন্ত্রীদের যাত্রাপথে কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা।

তাঁদের অভিযোগ, রাস্তায় ভিড় করে বসে থাকা বিক্ষোভকারীদের পিষে দিয়ে এগিয়ে যায় মন্ত্রীর কনভয়ের সঙ্গে থাকা ৩টি গাড়ি। যার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তথা মোদি মন্ত্রিসভার সদস্য অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget