এক্সপ্লোর

Priyanka Gandhi attacks Modi : "এই দেশে ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও তাঁদের ধনকুবের বন্ধুরাই একমাত্র নিরাপদ"

লখিমপুর খেরির ঘটনায় সুর চড়াচ্ছে কংগ্রেস। আজ বারাণসীর 'কিষান ন্যায়' সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও যোগী আদিত্যনাথকে একহাত নেন প্রিয়ঙ্কা...

নয়া দিল্লি : লখিমপুর খেরির ঘটনায় প্রধানমন্ত্রীকে একহাত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীর। বললেন, উনি রাজ্যের উন্নয়ন খতিয়ে দেখতে লখনৌ যেতে পারলেন, কিন্তু লখিমপুর খেরিতে হিংসার ঘটনায় নিহতদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারলেন না। 

লখিমপুর খেরির ঘটনায় সুর চড়াচ্ছে কংগ্রেস। আজ বারাণসীর 'কিষান ন্যায়' সমাবেশে যোগ দিয়ে প্রিয়ঙ্কা বলেন, "জনগণের ফোরাম থেকে মন্ত্রীকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী লখনৌ এসেছিলেন উত্তরপ্রদেশের পারফরম্যান্স এবং আজাদি কি অমৃত মহোৎসব দেখতে। কিন্তু, উনি লখিমপুর খেরির নিহতদের পরিবারের কষ্ট ভাগ করে নিতেন এলেন না। প্রধানমন্ত্রী আন্দোলনকারী কৃষকদের আন্দোলনজীবী ও জঙ্গি বলেছেন। যোগীজি তাঁদের গুণ্ডা বলেছেন, তাঁদের হুমকি দেওয়ার চেষ্টা করেছেন। একই মন্ত্রী(অজয় মিশ্র) বলেছেন, তিনি প্রতিবাদকারী কৃষকদের দুই মিনিটের মধ্যে এক লাইনে ফেলে দেবেন।" রাজ্য ও কেন্দ্রের বিজেপি সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, এই দেশে দুই ধরনের মানুষ নিরাপদ, ক্ষমতায় থাকা বিজেপি নেতা ও তাঁদের ধনকুবের বন্ধুরা।

গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রের নাম। যদিও ঘটনার পর তাঁকে পাওয়া না যেতে জারি হয়েছিল নোটিস। 

সুপ্রিম কোর্টের কড়া ভর্ত্‍‍সনার পর লখিমপুরকাণ্ডের ৬ দিন পর, অবশেষে গ্রেফতার আশিস মিশ্র। ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। শনিবারই পুলিশের কাছে হাজিরা দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস দেওয়া হলেও, পুলিশের কাছে হাজির হননি মন্ত্রী-পুত্র। শনিবার, সকালে লখিমপুর পুলিশ লাইনে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে। সূত্রের খবর, মন্ত্রী-পুত্রকে জিজ্ঞাসাবাদ করেন খোদ DIG। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget