এক্সপ্লোর

Ashish Mishra Arrested::লখিমপুরকাণ্ডে ম্যারাথন জেরার পর অবশেষে মন্ত্রী-পুত্র আশিস মিশ্র গ্রেফতার

লখিমপুরকাণ্ডে ৬দিন পরে  গ্রেফতার আশিস মিশ্র।  খুনের অভিযোগে এফআইআরের পরে অবশেষে গ্রেফতার করা হল তাঁকে।

Lakhimpur Violence Case: লখিমপুর খেরি হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ। আজ সকাল ১১ টা নাগাদ আশিস মিশ্র ক্রাইম ব্রাঞ্চের দফতরে হাজির হয়েছিলেন। দীর্ঘ ১২ ঘণ্টা ধরে জেরার পরে গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ছেলে।

লখিমপুরকাণ্ডে ৬দিন পরে  গ্রেফতার আশিস মিশ্র।  খুনের অভিযোগে এফআইআরের পরে অবশেষে গ্রেফতার করা হল তাঁকে। কৃষক-হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে।   পুলিশ সূত্রে খবর, উত্তর এড়িয়ে, তদন্তে অসহযোগিতা করেছেন আশিস।  ৩ ডজন প্রশ্ন করা হয়।  বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার সময়  গাড়ির চালকের আসনে কে ছিল? আশিসের বয়ানে এ ব্যাপারে  ধোঁয়াশা ছিল বলে সূত্রের খবর। সূত্র মারফৎ  জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় মৃত গাড়ি চালকের ছবি গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে উঠে আসে। পুলিশ সূত্র অনুয়ায়ী, পোস্টমর্টেমের সময় হরিওম হলুদ রঙের ডোরাকাটা শার্ট পরেছিলেন। কিন্তু আশিস মিশ্রর পক্ষ থেকে হরিওমকে জিপের ড্রাইভার বলা হয়েছিল। আসলে ভাইরাল ছবি ও ভিডিওতে জিপ চালককে সাদা রঙের শার্ট পরে থাকতে দেখা গিয়েছিল।

উল্লেখ্য, ঘটনার দিন আশিস মিশ্র ওরফে মনু সাদা শার্ট পরেছিলেন। ওই ঘটনায় গ্রেফতার অভিযুক্তদের একজন জিপে মনুর থাকার কথা উল্লেখ করেছিলেন। ওই অভিযুক্ত বলেছিলেন যে, ঘটনার পরই মোনু রাইস মিলে চলে গিয়েছিলেন। জিপ থেকে পাওয়া ৩১৫ বোরের মিস কার্তুজগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা গেছে। সেগুলি আশিস মিশ্রর লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রর কার্তুজ বলে সন্দেহ করা হচ্ছে। এসআইটি এই ঘটনায় ফরেন্সিক টিমের দাবি করেছে।  

বক্তব্যের সমর্থনে সিটের কাছে একাধিক ভিডিও পেশ করেন আশিস। ৩২টি প্রশ্নের তালিকা করে তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিট।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর চার কৃষক, বিজেপি কর্মী ও এক সাংবাদিক সহ আটজন উত্তরপ্রদেশের লখিমপুর খেরির হিংসার ঘটনায় নিহত হয়েছিলেন। কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর এই ঘটনা ঘটেছিল।

 

সেরা শিরোনাম

Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Cyclone Akvan: ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
ঘূর্ণিঝড়ে উত্তাল পুরীর সমুদ্র, চলছে প্রবল বর্ষণ, “সব পর্যটকদের বলব..”, জরুরি বার্তা BJP সাংসদের
Cyclone Akvan : কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
কতক্ষণের মধ্যে দুর্বল হবে 'আকভান' ? কী জানাল IMD
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget