এক্সপ্লোর

Coronavirus in Water: করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে সবরমতীর জলে, দাবি আইআইটির গবেষণায়

গবেষকরা চান, দেশজুড়ে নদী, হ্রদ, পুকুরেও একই ধরনের নমুনা পরীক্ষা করা হোক

ঝিলম করঞ্জাই, কলকাতা: জল থেকেও কি ছড়াতে পারে করোনা ভাইরাস?  সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের গ্রাফ নিম্নমুখী হলেও, তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ঘুম উড়েছে অনেকের। এই পরিস্থিতিতে উদ্বেগ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে দেশের দুই সংস্থার গবেষণার রিপোর্টে। 

সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে আমদাবাদের কাছে সবরমতীর জলে।  আইআইটি গাঁধীনগর ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট সায়েন্সের গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

একইসঙ্গে দাবি করা হয়েছে, আমদাবাদ শহরের দু’টি হ্রদ -- কাঁকরিয়া ও চান্দোলার জলের নমুনা থেকেও করোনা ভাইরাস মিলেছে।

আইআইটি গান্ধীনগর ও জেএনইউয়ের গবেষকরা জানিয়েছেন, ২০১৯-এর ৩ সেপ্টেম্বর থেকে ২৯ ডিসেম্বরের মধ্যে সপ্তাহে একবার করে জলের নমুনা সংগ্রহ করা হয়।

সবরমতী নদী থেকে ৬৯৪টি, চান্দোলা ও কাঁকরিয়া হ্রদ থেকে যথাক্রমে ৫৪৯ এবং ৪০২টি নমুন সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

আর সেই পরীক্ষাতেই উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। গান্ধীনগর আইআইটির অধ্যাপক মণীশ কুমার জানিয়েছেন, সবরমতী নদী ও ২টি হ্রদে করোনা ভাইরাসের উপস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে।

জলবাহিত সংক্রমণের তত্ত্বের সম্ভাবনার বিষয়টি স্বীকার করেছেন বিশেষজ্ঞরাও। ফুসফুস বিশেষজ্ঞ কৌশিক চক্রবর্তী বলেন, এটা তো হতেই পারে, জলে অনেক কিছুই থাকে, ভাইরাস থাকা সম্ভব, কন্টামিনেশন হতে পারে। 

আরেক ফুসফুস বিশেষজ্ঞ রাজা ধর বললেন, এটা আশ্চর্য, চিন্তা বাড়ল, আরও সাবধান হতে হবে। চিকিৎসক ধ্রুবজ্যোতি ভট্টাচার্য বলেন, জলে জীবাণু আছে, আগেও দেখেছি, এবার হতে পারে, জলের মধ্যে দিয়ে শরীরে যেতে পারে। 

এই অবস্থায় গবেষকরা চান, দেশজুড়ে নদী, হ্রদ, পুকুরেও একই ধরনের নমুনা পরীক্ষা করা হোক।

এদিকে, দেশে ৬-৮ সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ। উদ্বেগ বাড়িয়ে এই আশঙ্কা প্রকাশ করলেন এইমসের অধিকর্তা রণদীপ গুলেরিয়া।

তিনি জানিয়েছেন, কোভিড-সতর্কতা সঠিকভাবে না মানার কারণেই ভারতে সংক্রমণের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এইমস-অধিকর্তার দাবি, আনলক প্রক্রিয়া শুরু হতেই কোভিড-বিধি সচেতনতা উপেক্ষা করার প্রবণতা দেখা যাচ্ছে।

এই পরিস্থিতি চলতে থাকলে দেশে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রণদীপ গুলেরিয়া। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
NEET CJP Delhi Protest:
"পড়ুয়াদের বিরুদ্ধে ছররা গুলি, প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমোদন দিয়েছিলেন ?" শাহকে চিঠি রাহুলের
Nandan Nilekani : আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?
আধারের রূপকার এবার প্রধানমন্ত্রীর শিক্ষা সংস্কারক, কে এই নন্দন নিলেকনি ?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget