এক্সপ্লোর

Uddhav targets BJP: ‘হিন্দুত্ব নয়, নিম্নমানের রাজনীতি চলছে দেশে’, বিরোধী জোটে সায় দিয়ে বিজেপি-কে নিশানা উদ্ধবের

Uddhav targets BJP: রাজ্য এবং কেন্দ্রে দীর্ঘ দিন বিজেপি-র শরিক ছিল উদ্ধবের দল শিবসেনা। ২০১৯-এ সেই সেই সম্পর্কে ছেদ পড়ে।

মুম্বই: এক সময়ের শরিক বিজেপি-র (BJP) বিরুদ্ধে ২০২৪-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বিরোধী জোট গড়ে তোলায় এ বার সায় দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। একই সঙ্গে হিন্দুত্ব (Hundutva) নিয়ে গেরুয়া শিবিরকে খোঁচাও দিতে ছাড়লেন না তিনি। উদ্ধবের কথায়, ‘‘এখন দেশে যা চলছে, তা হিন্দুত্ব নয়, বরং অত্যন্ত নিম্নমানের রাজনীতি।’’

বিজেপি বিরোধী জোটের ভিত্তিপ্রস্তর স্থাপনে রবিবার মুম্বই পৌঁছন পড়শি রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। সেখানে উদ্ধব এবং তাঁর নেতৃত্বাধীন ‘মহা আঘাড়ি জোট’-এর অন্যতম শরিক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (Nationalist Congress Party/NCP) প্রধান শরদ পওয়ারের(Sharad Pawar) সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তিনি।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই বিজেপি-কে নিশানা করেন উদ্ধব।

কেসিআর-কে পাশে নিয়ে মুম্বইয়ে সাংবাদিকদের উদ্দেশে উদ্ধব বলেন, ‘‘দেশে এই মুহূর্তে যা ঘটছে, যে ভাবে নিম্নমানের রাজনীতি চলছে, তা কখনওই হিন্দুত্ব নয়। হিন্দুত্বের অর্থ হিংসা বা প্রতিহিংসা নয়। এ ভাবে চললে দেশের ভবিষ্যৎ কী হবে? ’’

আরও পড়ুন: Overseas IIT in Emirates: এবার আরব আমিরশাহিতে আইআইটি, চুক্তি দুই দেশের

রাজ্য এবং কেন্দ্রে দীর্ঘ দিন বিজেপি-র শরিক ছিল উদ্ধবের দল শিবসেনা। ২০১৯-এ সেই সেই সম্পর্কে ছেদ পড়ে। বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করেনি বলে একদিকে যেমন অভিযোগ করে শিবসেনা (Shiv Sena), তেমনই বিজেপি-র দাবি, ক্ষমতায় থাকতেই নিজেদের আদর্শ থেকে সরে এসে এনসিপি এবং কংগ্রেসের মতো ধর্ম নিরপেক্ষ দলের সঙ্গে হাত মিলিয়েছে শিবসেনা।

সেই থেকেই লাগাতার পরস্পরকে আক্রমণ করে চলেছে তারা। উদ্ধবের কথায়, ‘‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সহাবস্থান থাকা উচিত, আজকের দিনে তা চোখেই পড়ে না।  এই ধরনের রাজনীতি চলতে পারে না। নতুন করে শুরু করতে হবে আমাদের।’’

একই ভাবে, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরোধিতায় সরব কেসিআরও। তাঁর সাফ যুক্তি, ২০২৪-এ যেনতেন প্রকারে দেশের ক্ষমতা থেকে বিজেপি-কে সরাতেই হবে। কংগ্রেসকে বাদ রেখেই বিজেপি বিরোধী তৃতীয়জোটের পক্ষে কেসিআর। সেই নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stallin), প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি বেগৌড়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন তিনি। বিজেপি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে চলেছে বলে অভিযোগ তাঁর।

সেরা শিরোনাম

Rahul Gandhi : 'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
'FIR রুজু করতেই হবে', থানায় ধর্নায় বসলেন রাহুল গান্ধী ; সঙ্গী ছররা গুলিতে আক্রান্ত
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget