এক্সপ্লোর

Maharashtra Crisis: আর আলোচনা নয়, কড়া হাতে বিদ্রোহ দমনের বার্তা শিবসেনার

Shiv Sena Crisis: নিজেদের আস্তানা থেকে বিদ্রোহী বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব।

মুম্বই: ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল বিদ্রোহীদের। তা ফুরোতেই বিদ্রোহী বিধায়কদের কড়া বার্তা দিল শিব সেনার (Shiv Sena) উদ্ধব ঠাকরে গোষ্ঠী। গতকালই বৈঠকের পরে কড়া বার্তা দিয়েছেন খোদ উদ্ধব ঠাকরে। বিদ্রোহীদের রুখতে নতুন রণকৌশল নেওয়া হয়েছে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) গোষ্ঠীর তরফে।

কী বার্তা:
আর কোনও আলোচনা নয়, এবার মোকাবিলার পথে হাঁটবে দল, বার্তা শিব সেনার। বিদ্রোহী গোষ্ঠী একনাথ শিন্ডের (Eknath Shinde) তরফে দাবি ছিল শিবসেনা ও নির্দল মিলিয়ে প্রায় পঞ্চাশ জন বিধায়ক তাঁদের সমর্থন করছেন। ফলে বিদ্রোহী গোষ্ঠী বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনতে পারে বলে মনে করেছে শিব সেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠী। সেটা রুখতে বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনার আগেই, বিধানসভায় আস্থা প্রস্তাব আনার পরিকল্পনা ঠাকরে গোষ্ঠীর। সেক্ষেত্রে আস্থা প্রস্তাব পেশ হলে গুয়াহাটি থেকে বিদ্রোহী বিধায়কদের মহারাষ্ট্রে আসতে হবে। তাঁদের আসতে হবে মুম্বইতে। এভাবেই নিজেদের আস্তানা থেকে এই বিধায়কদের বাইরে বার করতে চাইছে শিবসেনা নেতৃত্ব।

আগের দিন বৈঠকের পর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, 'যাঁরা বলতেন, মরে গেলেও শিবসেনা ছাড়বেন না, তাঁরাই পালিয়েছেন। বিদ্রোহী বিধায়করা শিবসেনা ভাঙার চেষ্টা করছেন।' তিনি আরও বলেন, 'শিব সেনা ও বাল ঠাকরের নাম ব্যবহার না করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দেখান। আমার কাছে থাকা দুটি বিভাগ একনাথ শিণ্ডেকে দিয়েছিলাম।' উদ্ধব ঠাকরের বিরোধিতা করে এই বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে। তাঁর অনুগামীদের নিয়ে অসমের গুয়াহাটিতে একটি হোটেলে রয়েছেন তাঁরা।  

আইনি পদক্ষেপও:
এদিকে মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে এগোচ্ছে উদ্ধব ঠাকরে শিবির। ১২ জনের পর আরও ৫ জন বিদ্রোহী বিধায়ককে সাসপেন্ড করতে উদ্যোগী শিবসেনা। সেই লক্ষ্য়েই  নতুন ৫ বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।

আরও পড়ুন: ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই' , হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget