এক্সপ্লোর

Maharashtra Crisis : ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই' , হুঁশিয়ারি সঞ্জয় রাউতের

সঙ্গে আছেন শিবসেনার ৪০ বিধায়ক, নির্দলদের ১২ জন মিলিয়ে মোট ৫২ বিধায়ক। এবিপি আনন্দে প্রতিক্রিয়া একনাথ শিণ্ডের।

মুম্বই : মহারাষ্ট্রে (Maharashtra পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে যাচ্ছে উদ্ধব শিবির। অন্যদিকে শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের ( Eknath Shinde)  দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৪০ জন বিধায়ক ও ১২ জন নির্দল বিধায়ক। অর্থাত্‍, একনাথ শিণ্ডের দাবি মতো এখন বিক্ষুব্ধ শিবিরে রয়েছেন ৫২ জন বিধায়ক। 
এরই মধ্যে জোরের সঙ্গে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই'। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাউত ( MP Sanjay Raut )  বলেন, ‘রাস্তায় হোক বা বিধানসভায়, জিতব আমরাই। চ্যালেঞ্জ করছি, বিদ্রোহীরা সামনে আসুন’। 

অমিত শাহ - নরেন্দ্র মোদিকে কী বললেন রাউত ?
বৃহস্পতিবার টানটান উত্তেজনার মাঝেই অমিত শাহ - নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সঞ্জয় রাউত বলেন, ' মোদি-অমিত শাহ শুনে নিন। আপনাদের সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, শরদ পাওয়ারকে (NCP chief Sharad Pawar)  মুম্বইয়ে ঢুকতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন। আপনাদের অবস্থান স্পষ্ট করুন। ' 

বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি:  একনাথ শিণ্ডে
যদিও এরই মধ্যে শিণ্ডে বলেছেন, ' বিজেপির সমর্থন নেব কি না, এখনও ভাবিনি। বিধায়কদের সঙ্গে বৈঠক করে, পরবর্তী সিদ্ধান্ত’, এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় জানান শিবসেনার বিদ্রোহী বিধায়ক। 
এই মুহূর্তে, মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৬ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে। আজই এই মামলার শুনানি করতে পারেন ডেপুটি স্পিকার। 

এক নজরে মহারাষ্ট্রের পরিস্থিতি 

১. সঙ্গে আছেন শিবসেনার ৪০ বিধায়ক, নির্দলদের ১২ জন মিলিয়ে মোট ৫২ বিধায়ক। এবিপি আনন্দে প্রতিক্রিয়া একনাথ শিণ্ডের।

২ . গুয়াহাটির হোটেল থেকে বেরিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন শিণ্ডে। গুয়াহাটিতে শিণ্ডে শিবিরে যোগ দিতে পারেন আরও বিধায়ক।

৩. মহারাষ্ট্রে শিবসেনায় বিদ্রোহ দমন করতে আইনি পথে উদ্ধব শিবির। দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নিতে ১৭ জন বিধায়কের নাম পাঠানো হল ডেপুটি স্পিকারের কাছে।

৪. মহারাষ্ট্র মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। দলবদলের উপর দাপট কমছে উদ্ধবের? ঠানে, রায়গড়ে বাল ঠাকরের ছবির সঙ্গে জায়গা শিণ্ডের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget