এক্সপ্লোর

Maharashtra Train Accident: মহারাষ্ট্রে ভয়ঙ্কর দুর্ঘটনা, মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা যাত্রীবাহী ট্রেনের, লাইনচ্যূত ৩ কামরা

Train Accident: মহারাষ্ট্রের গোন্দিয়া শহরের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে।

গোন্দিয়া: যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা। ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রে (Maharashtra Train Accident)। তাতে কমপক্ষে ৫৩ জন জখম হয়েছেন। যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে সবুজ সিগনাল না দেখতে পাওয়াতেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে (Gondia News)। 

গভীর রাতে মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনা

মহারাষ্ট্রের গোন্দিয়া শহরের ঘটনা। মঙ্গলবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটে। রাত আড়াইটে নাগাদ যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে মালগাড়ির। দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী ট্রেনটির নাম 'ভগৎ কি কোঠী'। সবুজ সিগনাল না মেলাতেই মুখোমুখি ধাক্কা লাগে বলে প্রাথমিক তদন্তের পর মনে করছেন রেলের আধিকারিকরা। তাতে যাত্রীবাহী ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যূত হয়। 

রেল সূত্রে জানা গিয়েছে, আহত ৫৩ জনের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গোন্দিয়ার সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। কয়েক জন ভর্তি রয়েছেন স্থানীয় বেসরকারি হাসপাতালে। যাত্রীবাহী ট্রেনটি রাইপুর থেকে নাগপুর যাচ্ছিল। 

আরও খবর: Ghulam Nabi Azad: আরও চওড়া হল ফাটল, উপত্যকার কংগ্রেস কমিটি থেকে ইস্তফা গোলাম নবি আজাদের

সিগনাল গোলযোগের জেরেই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিগনাল না দেখা যাওয়ায় যাত্রীবাহী ট্রেনটি যে লাইনে চলছিল, সেই লাইনেই এসে পড়ে মালগাড়িটি। গোন্দিয়া গেটের কাছে মুখোমুখি ধাক্কা লাগে। খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়। অ্যাম্বুল্যান্স ডেকে আহতদের পাঠানো হয় হাসপাতালে। দুর্ঘটানর কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে সিগনাল গোলযোগের জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটে ক্ষমা চাইতে হবে মার্ক জ়াকারবার্গকে, নইলে অন্য মামলাতেও রক্ষাকবচ নয়, জানিয়ে দিল সংসদীয় কমিটি
Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget