এক্সপ্লোর

Sushmita Dev : তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব

সনিয়া গাঁধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন প্রাক্তন সাংসদ ও মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব।

নয়াদিল্লি : সনিয়া গাঁধীকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন প্রাক্তন সাংসদ ও মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। চিঠিতে সুস্মিতা দেব লিখেছেন, ''জাতীয় কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক শেষ করছি। আমার পাশে থাকার জন্য সতীর্থ ও দলের নেতা-মন্ত্রীদের ধন্যবাদ। তিন দশকের স্মৃতি সারা জীবন মনে রাখব।'' 

কংগ্রেস ছাড়ার পর তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সুস্মিতা দেব। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেন তিনি। অভিষেকের সঙ্গে বৈঠকের পর মা-মাটি মানুষের উত্তরীয় পরে নবান্নে যান অসমের শিলচরের প্রাক্তন সাংসদ।



কংগ্রেসের প্রাক্তন সাংসদ সন্তোষমোহন দেবের মেয়ে সুস্মিতা দেব ২০১৪-য় শিলচরের সাংসদ হন। ত্রিপুরার পর অসমেও দলীয় সংগঠন তৈরি করার চেষ্টা করছে তৃণমূল। ইতিমধ্যেই বিধায়ক অখিল গগৈকে দলে নিতে প্রস্তাব পাঠিয়েছে তারা। এই পরিস্থিতিতে সুস্মিতা দেব কংগ্রেস ছাড়তে চাওয়ায় তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা জোরদার হয়। সেই জল্পনা সত্যি করে তিনি তৃণমূলে যোগ দিলেন। 

কংগ্রেস ছাড়ার পর থেকেই জোরদার হয় সুস্মিতা দেবের তৃণমূল ছাড়ার জল্পনা। কারণ কংগ্রেসের প্রাক্তন সাংসদ তারপরই দেখা করেন অভিষেকের সঙ্গে। সেখানে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়। তারপর সুস্মিতা দেব সরাসরি পৌঁছে যান নবান্নে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর হাত শিবির থেকে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সুস্মিতা। 

সুস্মিতা দেব কংগ্রেস ছাড়ার পর সাময়িক গুঞ্জন তৈরি হয়, তিনি বোধ হয়  বিজেপিতে যোগ দিচ্ছেন। কিন্তু তারপর বদলে যায় চিত্র। যদিও এরই মধ্যে ভারতীয় জনতা পার্টির তরফে জানানো হয়, সুস্মিতার বিজেপি যোগের সম্ভাবনা নেই। 

বিজেপি নেতা-সাংসদ রাজদীপ রায় জানিয়েছেন, সুস্মিতা কোনও শীর্ষ বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করেননি। তাঁর কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। 

কিছুদিন আগে রাহুল গাঁধীর সঙ্গে সুস্মিতারও অ্যাকাউন্ট সাসপেন্ড করে ট্যুইটার। অভিযোগ ছিল, তিনি দিল্লিতে ধর্ষিতা ও মৃতার মা-বাবার ছবি পোস্ট করেছিলেন। পরে অবশ্য তাঁর অ্যাকাউন্ট ফিরিয়েও দেওয়া হয়। 

[tw]

[/tw]

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resignation Live : 'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের
'সুবহা হো গেয়ি মামু', ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই মোদিকে খোঁচা দীপকের
Dharmendra Pradhan Resignation : 'সত্যিকারের নেতৃত্ব দিয়েছেন', ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই 'ধন্য়বাদ' বার্তা মোদির মন্ত্রীর
'সত্যিকারের নেতৃত্ব দিয়েছেন', ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই 'ধন্য়বাদ' বার্তা মোদির মন্ত্রীর
Dharmendra Pradhan Resigned: 'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
'ভীষণ বাচ্চাদের মতো কাজ... দিল্লি পুলিশকে অনুরোধ...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর কী বললেন ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ?
Dharmendra Pradhan: ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget