এক্সপ্লোর

Mumbai flyover collapsed : মুম্বইয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ, জখম ১৩

শুক্রবার ভোরে মুম্বইয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে জখম ১৩ জন।

মুম্বই : ভেঙে পড়ল নির্মীয়মাণ ফ্লাইওভারের একাংশ। আজ, শুক্রবার ভোরে মুম্বইয়ে নির্মীয়মাণ ফ্লাইওভার ভেঙে জখম হয়েছেন ১৩ জন। একথা জানান জোন ৮-এর পুলিশের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ সিঙ্গে। এই ফ্লাওভারটি বান্দ্রা-কুর্লা কমপ্লেক্স মেন রোড ও সান্তা ক্রুজ-চেম্বুর লিঙ্ক রোডকে যুক্ত করেছে। ভোর সাড়ে চারটে নাগার ফ্লাইওভারের একাংশ ভেঙে পড়ে । ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটায় বড়সড় ক্ষতি এড়ানো গেছে। তবে, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়।

দুর্ঘটনায় জখমদের সান্তাক্রুজের ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কোনও প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন ডিসিপি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে সিটি পুলিশ ও দমকল। এদিকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের তরফে জানানো হয়েছে যে, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির তরফে নির্মাণকাজ চলছিল। 

প্রসঙ্গত, এরাজ্যে নির্মীয়মাণ অবস্থাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের একটা বড় অংশ। বেঘোরে মারা গিয়েছিলেন ২৬ জন। আহত হন বহু মানুষ। ঘটনার পর পর স্বতঃপ্রণোদিত হয়েই খুনের মামলা রুজু করেছিল পুলিশ! এ প্রসঙ্গে লালবাজারের ব্যাখ্যা ছিল, ঘটনার ভয়াবহতা দেখে প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করা হয়েছিল। কিন্তু পরবর্তীসময়ে তদন্তে যে সব সাক্ষ্যপ্রমাণ উঠে আসে, তাতে অনিচ্ছাকৃত খুনের অভিযোগই জোরাল হয়। ৮৯ দিনের মাথায় পোস্তা উড়ালপুলকাণ্ডে চার্জশিট পেশ করে কলকাতা গোয়েন্দা পুলিশের বিশেষ তদন্তকারী দল।

আরও পড়ুন ; পোস্তা উড়ালপুলকাণ্ডে চার্জশিট পেশ কলকাতা পুলিশের

উড়ালপুল-বিপর্যয়ের পরপরই সামনে এসেছিল তৃণমূল নেতা সঞ্জয় বক্সীর আত্মীয় রজত বক্সি-সহ একাধিক ব্যক্তির নাম। তাঁদের সংস্থার বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী সরবরাহের অভিযোগ উঠেছিল। যদিও চার্জশিটে নির্মাণকারী সংস্থা আইভিআরসিএলের ১০ জন ছাড়া আরও কারওরই নাম ছিল না। 

আরও পড়ুন ; উড়ালপুল দুর্ঘটনা: আইভিআরসিএল-এর অফিস সিল করার একদিনের মধ্যেই ভাঙল ছিটকিনি

সেরা শিরোনাম

Oppositions Protest : ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
ফের পথে নামছে বিরোধী শিবির, রাজধানীতে বড়সড় আন্দোলনের উদ্যোগ; সোমে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গেও
Abhijeet Dipke's Parents :
"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
Delhi Protest : CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget