এক্সপ্লোর

Leopard Attack: চিতাবাঘের আক্রমণে ক্ষতবিক্ষত এই কলোনি, এক থাবায় ঘায়েল ৭, অবশেষে ধরা পড়ল প্রাণীটি

প্রাপ্তবয়স্ক মহিলা চিতাবাঘ যেটি অ্যারে কলোনিতে সাতজনকে আক্রমণ করেছিল, শুক্রবার ভোরে সেটি আটকা পড়ে।

মুম্বই: বুধবার থেকে মহারাষ্ট্রের অ্যারে কলোনিতে দাপিয়ে বেড়িয়েছে চিতাবাঘ। সম্প্রতি সংবাদসংস্থা এএনআই যে ভিডিও প্রকাশ করেছে তা দেখে শিউরে উঠেছিল সোশ্যাল মিডিয়া। চিতাবাঘ ও বৃদ্ধার সেই লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এরপর মোট ৭ জনকে জখম করেছে প্রাণীটি। অবশেষে হিংস্র প্রাণীটিকে ধরতে পারেন বনদফতরের কর্মীরা।

রাউন্ড ফরেস্ট অফিসার নারায়ণ মানে বলেন, প্রাপ্তবয়স্ক মহিলা চিতাবাঘ যেটি অ্যারে কলোনিতে সাতজনকে আক্রমণ করেছিল, শুক্রবার ভোরে সেটি আটকা পড়ে। তিনি এও জানান, চিতাবাঘটিকে আটকাতে বন দফতরের আধিকারিকরা ওই কলোনিতে চারটি খাঁচা বসিয়েছিলেন।

জানা গিয়েছে শুক্রবার ভোরে সাড়ে ৫টার দিকে চিতাবাঘটি পাতা ফাঁদে পা দেয়। বুধবার ৫৫ বছরেনর এক মহিলা ও ১৯ বছর বয়সি একটি ছেলেকে আক্রমণ করে। যে ভিডিওটি ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যায়, রাতের অন্ধকারের মধ্যে বাড়ির একটি গাছের আড়ালে গা ঢাকা দিয়েছিল চিতাবাঘটি৷ এরপর এক বৃদ্ধা লাঠিতে ভর দিয়ে এসে উঠোনের মধ্যে একটি উঁচু জায়গায় বসেন। তখনও তিনি জানতেন না কী ভয়াবহ বিপদ অপেক্ষা করে রয়েছে তার জন্য। 

আচমকাই গাছের আড়াল থেকে বেরিয়ে এসে চিতাবাঘটি আক্রমণ করে বৃদ্ধাকে। একবার নয় বেশ কয়েকবার৷ শিকার বাগে না পেয়ে বেগতিক দেখে চম্পট দেয় ওই চিতাবাঘটি। ইতিমধ্যে বৃদ্ধার প্রাণ বাঁচানোর সেই চিৎকারে ছুটে আসে বাড়ির লোক, প্রতিবেশীরা। মহিলাকে এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তাঁর আঘাত গুরুতর নয় এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছিল। 

ফরেস্ট অফিসার জানান, চিতাবাঘটিকে চিকিৎসার জন্য সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের উদ্ধার কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের পরিচালক জি মল্লিকার্জুন জানান, তাঁদের কাছে ক্যামেরার ছবি ছিল এবং ভিডিও ফুটেজ ছিল। চিতাবাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কি না সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি এমনটাই বলা হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
Abhijeet Dipke : ১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
১৫ অগাস্ট বড় লক্ষ্য নিয়ে পথে নামছে ককরোচ জনতা পার্টি, দেশব্যাপী অভিযানের ঘোষণা অভিজিৎ দীপকের
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Saayoni Ghosh: গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে
গড়ফায় খুলে ফেলা হল সায়নী ঘোষের নেমপ্লেট, ঘাড়ধাক্কা দিয়ে বের করা হল তাঁর সহকারীকে

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget