এক্সপ্লোর

Journalist Arrest Follow Up: ট্যুইটার থেকে গায়েব সাংবাদিক গ্রেফতারির 'নেপথ্য-নায়ক'

Mysterious Deletion of Twitter Handle: সাংবাদিক মহম্মদ জুবেইরের পুরনো টুইট সামনে এনে কড়া পদক্ষেপের দাবি করেছিলেন তিনি। রহস্যজনকভাবে, যে টুইটার হ্যান্ডেল থেকে এমন করা হয়েছিল সেটিই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

নয়াদিল্লি: একরাতের মধ্যে ট্যুইটারে ফলোয়ার সংখ্যা বারোশো ছাড়িয়ে গিয়েছিল 'তাঁর।' অল্ট নিউজের (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেইরের (md.zubair) একটি চার বছর পুরনো ট্যুইট (tweet) ফের সামনে এনে সতর্ক করেছিলেন 'তিনিই।'কিন্তু কে তিনি? জোরকদমে খোঁজ শুরু করেছে দিল্লি পুলিশ। কারণ এই মুহূর্তে ট্যুইটারের  জগৎ থেকে স্রেফ হাপিস (delete) হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি।  

কোথায় গেল 'সেই' অ্যাকাউন্ট?

স্বাভাবিক ভাবেই রহস্য দানা বেঁধেছে। 'হনুমানভক্ত@বালাজিকিজয়ইন' নামের আড়ালে কোন মেঘনাদ ছিলেন, সেটা খুঁজতে শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, কেন ওই ব্যক্তি অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন সেটা জানতে তোড়জোড় শুরু হয়েছে। তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আলোচনার কেন্দ্রে আসা এড়াতেই এই পদক্ষেপ করেছেন তিনি। 

কেন গ্রেফতারি?

২০১৮ সালে মহম্মদ জুবেইরের করা একটি ট্যুইট তুলে ধরেছিলেন এই অ্যাকাউন্টের মালিক। অভিযোগ করেছিলেন, একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হেনেছেন ওই সাংবাদিক। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করা হয় অ্যাকাউন্টটিতে। তার পরই অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা সাংবাদিককে গ্রেফতার করা হয় যা নিয়ে এর মধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে নানা মহলে। সোমবার গ্রেফতার করা হয় জুবেইরকে। পর দিন অর্থাৎ মঙ্গলবার ওই সাংবাদিককে হেফাজতে নিয়ে জেরা করার মেয়াদ আরও চার দিন বাড়িয়ে দেয় দিল্লির এক আদালত।   

তবে এর মধ্যেই জুবেইরের গ্রেফতারির প্রতিবাদে সুর চড়িয়েছে একের পর এক রাজনৈতিক দল। আগেই ট্যুইটারে প্রতিবাদ করেছিলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুর। সরব হন ডেরেক ও ব্রায়েন। জানান, বিজেপির ভুয়ো খবরগুলো দিনের পর দিন ফাঁস করেছেন মহম্মদ জুবেইর। এমন সাংবাদিকের গ্রেফতারির প্রতিবাদে নিন্দায় সরব হন ডেরেক। সাংবাদিকের মুক্তি চেয়ে বিবৃতি দেয় এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া। সাংবাদিকের গ্রেফতারির বিরুদ্ধে সরব প্রেস ক্লাব অফ ইন্ডিয়াও। 

আরও পড়ুন: রাত পোহালেই আস্থাভোট, তার আগে পদত্যাগ ঘোষণা উদ্ধবের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget