এক্সপ্লোর

Diwali 2022: দীপাবলির উপহার মোদির, ৭৫ হাজার ছেলেমেয়ের সরকারি চাকরি, নিয়োগপত্র বিলি করবেন নিজেহাতে

Narendra Modi:সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সঙ্গে ভিডি কনফারেন্সে কথা বলবেন মোদি।

নয়াদিল্লি: দীপাবলির আগে চমকপ্রদ ঘোষণা কেন্দ্রীয় সরকারের (Modi Government)। আলোর উৎসবকে আরও বিশেষ করে তোলার উদ্য়োগ। আগামী ২২ অক্টোবর সরকারি চাকরির নিয়োগপত্র বিলি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দেশের ৭৫ হাজার তরুণ-তরুণীর হাতে ওই নিয়োগপত্র তুলে দেবেন তিনি (Appointment Letters)। শুধু তাই নয়, কর্মসংস্থানে 'রোজগার মেলা'রও শুভ সূচনা করবেন মোদি। তার আওতায় ১০ লক্ষ নিয়োগ হবে বলে জানিয়েছে কেন্দ্র।

দীপাবলির উপহার হিসেবে নিয়োগপত্র বিলি করবেন মোদি

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, শর্টলিস্ট হওয়া প্রার্থীদের সঙ্গে ভিডি কনফারেন্সে কথা বলবেন মোদি। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সে যোগ দেবেন মোদি। তার পর নিয়োগপত্র বিলি করবেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ভারত সরকারের ৩৮টি মন্ত্রকের বিভিন্ন বিভাগে ওই ৭৫ হাজার তরুণ-তরুণীকে নিয়োগ করা হবে। 

প্রধানমন্ত্রীর দফতরও বিষয়টি নিশ্চিত করেছে বৃহস্পতিবার। তারা জানিয়েছে, দেশের যুবসমাজের কর্মসংস্থান, সমস্ত দেশবাসীর কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিভিন্ন মন্ত্রকের গ্রুপ এ, বি (গেজেটেড), বি (নন-গেজেটেড), সি বিভাগে সকলকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রী. সশস্ত্র বাহিনী, সাব ইনস্পেক্টর, কনস্টেবল, এলডিসি, স্টোনে, পিএ, আয়কর দফতরের নিয়োগও। ইউপিএসসি, এসএসসি, রেলে মারফত এই নিয়োগ হচ্ছে।

আরও পড়ুন: Google Monetary Penalty: অ্যাপলের লক্ষ্য প্রযুক্তির উন্নয়ন, আপনাদের টাকা রোজগার, গুগলকে ১৩৩৭ কোটির জরিমানা কেন্দ্রের

নিয়োগপত্র বিলির ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত থাকবেন। থাকবেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর, বাণিজ্য মন্ত্রী পীযূস গয়াল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভারী শিল্পমন্ত্রী মহেন্দ্র পান্ডে, উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা, পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহ।

বেকারত্ব নিয়ে বিরোধীদের আক্রমণের মধ্যেই চমক কেন্দ্রের

উল্লেখ্য, বিভিন্ন সমীক্ষায় দেশে বেকারত্বের হার এ যাবৎ সর্বোচ্চে পৌঁছেছে বলে ধরা পড়েছে। তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণে শান দিচ্ছেন বিরোধীরা। 'ভারত জোড়ো যাত্রা'য় বেরিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীও লাগাতার বেকারত্ব নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে চলেছেন। সেই আবহেই দীপাবলিতে নিয়োগপত্র বিলির ঘোষণা করে চমক কেন্দ্রের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget