এক্সপ্লোর

Nawab Malik Arrested: 'লড়কে জিতেঙ্গে', দাউদযোগে গ্রেফতার হয়ে হুঁশিয়ারি নবাবের

Nawab Malik Arrested: দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইডির হাতে গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী এবং প্রথম সারির এনসিপি নেতা নবাব মালিক।

মুম্বই: দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) সঙ্গে যোগসাজশের অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার মহারাষ্ট্রের মন্ত্রী এবং প্রথম সারির এনসিপি নেতা  নবাব মালিক। একটি আর্থিক তছরুপের মামলায়, দাউদ ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠেছে মন্ত্রীর বিরুদ্ধে। ওই মামলা সংক্রান্ত বিষয়ে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরে তাঁকে গ্রেফতার করা হয়। মন্ত্রীর গ্রেফতার হওয়ার বিষয়টি নবাব মালিকের অফিসের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়েছে। গ্রেফতারিতে দমবেন না, জয় আসবেই। জানিয়েছেন নবাব মালিক।

বুধবার সকাল ৬টা নাগাদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মন্ত্রী নবাব মালিকের বাড়িতে যান। সেখানে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। এরপর বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় তদন্ত সংস্থার অফিসে। সেখানেও টানা কয়েকঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল নাগাদ তাঁকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তছরুপ বিরোধী আইনের অধীনে (Prevention of Money Laundering Act) বছর বাষট্টির ওই মন্ত্রীকে বয়ান রেকর্ড করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

জিজ্ঞাসাবাদের খবর পেয়েই মুম্বইয়ে এনসিপির সদর কার্যালয়ের সামনে অফিসের বিক্ষোভ শুরু করে দলের সদস্যরা। মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসের সামনেই রয়েছে এনসিপির সদর অফিস। ইডি অফিসের সামনে যাওয়ার চেষ্টা করলে তাঁদের বাধা দেয় প্রশাসন। বাধা দেওয়ার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এনসিপির সমর্থকরা। 

এনসিপির মুখপাত্র সঞ্জয় ঠাকরে বলেন, 'বিজেপি, এনসিবি, সিবিআই এবং ইডির মধ্যে যে আঁতাত রয়েছে তা স্পষ্ট করে দিয়েছেন নবাব মালিক। এনসিপি বিজেপির সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আঁতাত ফাঁস করেই যাবে।'  

বিরোধীদের উপর আক্রমণ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। মহারাষ্ট্রের জোটসঙ্গীর পাশে দাঁড়িয়ে এই অভিযোগ করেছেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। একই সুর শোনা গিয়েছে এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলাতেও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল, দাবি শরদ পাওয়ারের। তাঁর দাবি, '২৫ বছর পর সেই একই ফন্দি ব্য়বহার করা হচ্ছে।' 

আরও পড়ুন: 'ভুয়ো নোট চক্র চালাতেন দেবেন্দ্র ফডণবীশ', বিস্ফোরক নবাব

আরিয়ান মাদক মামলার সূত্র ধরে দীর্ঘদিন ধরেই নবাব মালিকের সঙ্গে বাগযুদ্ধে জড়িয়েছে বিজেপি। পরে আর্থিক তছরুপ সংক্রান্ত নানা অভিযোগ নিয়ে নবাব মালিকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ। তাঁর অভিযোগ ছিল, দাউদ-ঘনিষ্ঠ ব্যক্তির থেকে জমি কিনেছিলেন মন্ত্রী নবাব মালিক। পাল্টা আক্রমণ করেছিলেন নবাবও। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে মহারাষ্ট্রের সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করার অভিযোগ করেছিলেন নবাব মালিক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
ফের পদত্যাগের দাবি, এবার কাকে নিয়ে সরব ককরোচ জনতা পার্টি ?
JP Nadda : অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
অসুস্থ হয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি জে পি নাড্ডা, কী হয়েছে কেন্দ্রীয়মন্ত্রীর ?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Embed widget