এক্সপ্লোর

No Haj without vaccine: হজ যাত্রায় কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক, জানাল হজ কমিটি অফ ইন্ডিয়া

এ বছর হজে শুধুমাত্র তাঁরাই যেতে পারবেন, যাঁদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ 

নয়াদিল্লি: ঠিক যেন গত বছরের ছবিটাই আবার ফিরে এসেছে ৷ নতুন করে ভয় দেখাচ্ছে করোনা ৷ ভারতের পাশাপাশি বিভিন্ন দেশেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এরই মধ্যে আবার হজ যাত্রার জন্য নতুন ঘোষণা করেছে হজ কমিটি অফ ইন্ডিয়া ৷ কমিটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, করোনার দুটি ভ্যাকসিন না নেওয়া থাকলে কোনও ভারতীয়কেই হজ যাত্রার জন্য অনুমতি দেওয়া হবে না ৷ তাই এ বছর হজে শুধুমাত্র তাঁরাই যেতে পারবেন, যাঁদের কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ 

এ বছর হজ যাত্রার জন্য যে তীর্থযাত্রীরা আবেদন জানিয়েছিলেন, তাঁদের জন্যই নতুন এই নির্দেশিকা জারি করেছে হজ কমিটি অফ ইন্ডিয়া ৷ নোটিসে জানানো হয়েছে, সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রী এবং জেড্ডায় ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকেই এ কথা জানানো হয়েছে, যে কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া না থাকলে হজ যাত্রার জন্য অনুমতি পাওয়া যাবে না ৷ পাশাপাশি হজের জন্য জুনের মাঝামাঝি সময় থেকেই ভারত থেকে সৌদির বিমান চালু হয়ে যাবে ৷ 

হজ যেতে যারা ইচ্ছুক তাদের প্রত্যেককেই এখন কোভিড ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ৷ কারণ এর ফলে যখন হজে যাত্রার সময় হবে, ততদিনে দ্বিতীয় ডোজটি নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে ৷ সব তীর্থাত্রীদের হজে যাওয়ার অনুমতি নির্ভর করবে সৌদি কর্তৃপক্ষ কী নির্দেশ দেয় তার উপর ৷

এদিকে দেশে ফের রেকর্ড গড়ল করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ২ লক্ষের অনেকটাই বেশি। এখনও পর্যন্ত একদিনের আক্রান্তের হিসেবে যা সবথেকে বেশি। 

কমার নাম নেই । উল্টে বেড়েই চলেছে করোনার গ্রাফ। যা স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। কেন্দ্রের করোনা বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভ রোগী ধরা পড়েছে ২,১৭,৩৫৩ জন। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট জানাচ্ছে, দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩ জন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Noida Fire : দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, হাড়হিম আতঙ্ক নয়ডার বহুতলে !
দাউদাউ করে জ্বলছে ফ্ল্যাট, হাড়হিম আতঙ্ক নয়ডার বহুতলে !
Donald Trump : 'ভারতের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছি', 'ভাল বন্ধু' মোদির জন্য বাণিজ্য-সমঝোতা চান ট্রাম্প
'ভারতের কাছ থেকে প্রচুর অর্থ উপার্জন করছি', 'ভাল বন্ধু' মোদির জন্য বাণিজ্য-সমঝোতা চান ট্রাম্প
Cockroach Janata Party : NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে কর্মসূচি, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
NEET-কাণ্ডে শিক্ষামন্ত্রীর পদত্যাগ-দাবিতে কর্মসূচি, তার আগে সমর্থকদের উদ্দেশে বার্তা CJP প্রতিষ্ঠাতার
8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত
অষ্টম বেতন কমিশন নিয়ে নতুন আপডেট, সময়সীমা বাড়ল ১৫ জুন পর্যন্ত

ভিডিও

Shiboprosad Mukherjee: রাজ্যের নতুন সরকার থেকে নারীদের অধিকার, ফুলপিসি ও এডওয়ার্ড নিয়ে অকপট শিবপ্রসাদ
Sunun Mukhyamantri: 'আমরা যদি মেয়ে না হতাম কবেই হয়তো খুন হয়ে যেতাম', বললেন টুম্পা কয়াল
Sunun Mukhyamantri:
Sunun Mukhyamantri: 'মা-বাবার মৃত্যুর অভিযোগ পুলিশকে জানাতে পুলিশ বলেছিল আমরা ভোটে ব্য়স্ত আছি'
Sunun Mukhyamantri: Rudranil Ghosh-র আমলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, 'ব্যান কালচার'কে শেষ করতে পারবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget