এক্সপ্লোর

Omicron Variant in Mumbai : ৪ ডিসেম্বর ফিরেছিলেন, মুম্বইয়ে এবার ওমিক্রনে আক্রান্ত তানজানিয়া ফেরত ব্যক্তি

Tanzania returnee tests positive : বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, গত ৪ ডিসেম্বর তানজানিয়া থেকে ফেরেন ওই ব্যক্তি। এই মুহূর্তে সেভেনহিলস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে

মুম্বই : এবার তানজানিয়া ফেরত এক ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। মুম্বইয়ের ধারাভির বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তি। বৃহন্মুম্বই পুরনিগমের তরফে জানানো হয়েছে, গত ৪ ডিসেম্বর তানজানিয়া থেকে ফেরেন ওই ব্যক্তি। এই মুহূর্তে সেভেনহিলস হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

ওমিক্রনে ঝুঁকির তালিকায় রয়েছে তানজানিয়া। তাই ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে আরটি-পিসিআর টেস্টে পাঠানো হয়েছিল। গত ৪ ডিসেম্বর সন্ধ্যাতেই তাঁর পজিটিভ রিপোর্ট আসে। সঙ্গে সঙ্গে তাঁর নমুনা জেনোম সিক্যুয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। তাতে দেখা যায়, ওই ব্যক্তি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। এদিকে মুম্বই বিমানবন্দরে তাঁর সংস্পর্শে আসা দুই ব্যক্তির অবশ্য নেগেটিভ রিপোর্ট এসেছে। প্রসঙ্গত, ওই ব্যক্তি উপসর্গহীন ছিলেন এবং টিকাও নেননি।

এদিকে আজই এর আগে মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। তিনি বলেন, গত ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র দুটি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছিল। কিন্তু, এখন বিশ্বের ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এই ৫৯টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৯৩৬। । এর পাশাপাশি সম্ভাব্য কেস রয়েছে ৭৮,০৫৪।

আরও পড়ুন ; ওমিক্রন উদ্বেগের মধ্যেই চাঞ্চল্য, কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত যাত্রী

আজই জানা যায়, কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) করোনা আক্রান্ত (Corona Affected) ব্রিটেন ফেরত এক রোগিণী। আলিপুরের (Alipur) বাসিন্দা রোগিণীকে বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করেন চিকিত্সকরা। ওমিক্রণ আতঙ্কের মধ্যেই এই খবরে চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর, ওই যাত্রীর দেহে ওমিক্রনের সংক্রমণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। 

অন্যদিকে, গোয়া (Goa) বিমানবন্দরে গোয়ানিজ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের শরীরে মিলেছে ওমিক্রন (Omicron) ভাইরাস। ব্রিটেন থেকে ফেরেন ওই যাত্রী।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
মাসে ২৫০০ টাকা, বিজেপি সরকারের নতুন উদ্যোগে উচ্ছ্বসিত মহিলারা ; দিল্লি লক্ষ্মী যোজনা-র শিবিরে লম্বা লাইন
CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget