এক্সপ্লোর

Omicron Cases In India: কর্ণাটকে সন্ধান তৃতীয় আক্রান্তের , ভারতে ওমিক্রনে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩৬

Omicron Cases In India : চণ্ডীগড়, কর্ণাটক ও অন্ধ্রে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়ার পর দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তর সংখ্যা বেড়ে হয় ৩৬...

নয়া দিল্লি : দেশে ওমিক্রন নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। একের পর এক আক্রান্তের হদিশ মিলছে। এবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬ । আজই অন্ধ্রপ্রদেশে একজন, কর্ণাটকে তৃতীয় আক্রান্তের এবং চণ্ডীগড়ে এক সংক্রমিতের সন্ধান পাওয়া যায় । এর জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬।

ইতালি থেকে চণ্ডীগড়ে পৌঁছনো ২০ বছরের এক যুবকের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মেলে। জানা গেছে, গত ২২ নভেম্বর ওই যুবক ভারতে আসেন। পরীক্ষায় তাঁর দেহে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছিল। তিনি এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশেও এক ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে, ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন।

চণ্ডীগড়, কর্ণাটক ও অন্ধ্রে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়ার পর দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তর সংখ্যা বেড়ে হয় ৩৬। চণ্ডীগড়ে যে তরুণ ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তিনি ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন বলে জানা গেছে। চণ্ডীগড়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই তরুণকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর জিনোম সিক্যুয়েন্সিং করা হয়। রিপোর্টে ওমিক্রন পজিটিভ আসে।

বিশাখাপত্তনমেও ওমিক্রন আক্রান্ত আয়ারল্যান্ডের নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে। জানা গেছে, আয়ারল্যান্ড থেকে প্রথমে মুম্বই আসেন ওই ব্যক্তি। মুম্বইয়ে আরটিপিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে বিশাখাপত্তনমে ফের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, যদিও আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই। জিনোম সিক্যুয়েন্সিংয়ে ওমিক্রন আক্রান্তের কথা জানা যায়। ১১ ডিসেম্বর তাঁর নেগেটিভ রিপোর্টও চলে আসে।

এছাড়া কর্ণাটকের এক ব্যক্তির শরীরেও মেলে নতুন ভ্যারিয়েন্টের খোঁজ। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন ৩৪ বছরেরে ওই ব্যক্তি। সরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর প্রাথমিক সংস্পর্শে আসা ৫ জনকে এবং সেকেন্ডারি সংস্পর্শে আসা ১৫ জনের খোঁজ পাওয়া যায়। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এমনটাই জানান কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সুধাকর কে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget